বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সঙ্গে তিন ওয়ানডে ও দুই টেস্টের আসন্ন হোম সিরিজের সূচী চূড়ান্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকায় গিয়ে মার্চ-এপ্রিলে সিরিজ খেলবে বাংলাদেশ, তা আগেই নিশ্চিত ছিল। শুধু সূচী চূড়ান্ত হওয়া বাকি ছিল। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজের সেই সূচী চূড়াান্ত হয়ে গেছে। ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) সূচী ঘোষণাও করেছে।

সূচী অনুযায়ী সেঞ্চুরিয়ানে ১৮ মার্চ প্রথম ওয়ানডে, জোহানেসবার্গ ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও সেঞ্চুরিয়ানে ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর ডারবানে ৩১ মার্চ প্রথম এবং পোর্ট এলিজাবেথের কেবেরায় ৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। চার ভেন্যুতে সিরিজের ম্যাচগুলো হবে।

এই প্রথমবার সেঞ্চুরিয়নে বাংলাদেশ ওয়ানডে খেলবে। জোহানেসবার্গেও একটি ওয়ানডে খেলা হয়েছে। ২০০৩ সালের বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ এর আগে তিনবার সফর করে। যে ভেন্যুগুলোতে এবার খেলা হবে, এরমধ্যে সেঞ্চুরিয়ানে শুধু একটি টেস্ট খেলতে পেরেছিল। তাও ২০০৮ সালে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬ টেস্ট ও ১৩ ওয়ানডে খেলে কোন জয় মিলেনি।

আইসিসির ভবিষ্যত সফর সূচী অনুযায়ী ওয়ানডে সিরিজ ওয়ানডে বিশ্বকাপের সুপারলিগের এবং টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হিসেবে গণ্য হবে। বিজ্ঞপ্তি দিয়েই সূচী ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। জানায়, ‘আয়োজকদের জন্য এই সফর গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ আছে।’
টেস্ট সিরিজ খেলতে আগে তিনবার দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও সেখানকার মূল টেস্ট ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সামান্যই হয় বাংলাদেশের। এবার সেই সুযোগ হচ্ছে।

ওয়ানডে সিরিজের সূচি :-
প্রথম ওয়ানডে ॥ ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন, বিকেল ৫টায়।
দ্বিতীয় ওয়ানডে ॥ ২০ মার্চ, জোহানেসবার্গ, দুপুর ২টায়।
তৃতীয় ওয়ানডে ॥ ২৩ মার্চ সেঞ্চুরিয়ন, বিকেল ৫টায়।

টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট ॥ ৩১ মার্চ, ডারবান, দুপুর ২টায়।
দ্বিতীয় টেস্ট ॥ ৮ এপ্রিল, কেবেরা, দুপুর ২টায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com