বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ- টি-২০ ঢাকায়, ওয়ানডে চট্টগ্রামে হবে

বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের চিত্র

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যকার সিরিজের চূড়ান্ত সূচী ঘোষনা করেছে বিসিবি। সূচী অনুযায়ী দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঢাকায় মিরপুরে হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে হবে।

প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ানডে ২৫ ফেব্রুয়ারি ও তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বেলা ১১ টায় ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ৩ টায় শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি হবে ৩ মার্চ ও দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ৫ মার্চ।

এই সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগান ক্রিকেটাররা। এসে শুরুতে সিলেটে প্রস্তুতি ক্যাম্প করবে। এরপর চট্টগ্রামে চলে যাবে আফগানরা। এর আগে ২০১৬ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ এসেছিলো আফগানিস্তান। ২০১৯ সালে একমাত্র টেস্ট খেলতে এসেছিলো। এবার তৃতীয়বারের মতো সিরিজ খেলতে আসছে আফগানিস্তান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com