বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ আগামীকাল সোমবার সেই স্মরণীয় করে রাখার ম্যাচ। গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছেন, তা দুর্দান্ত। শুধু তাই নয় আমারা আগামী ম্যাচের জন্য প্রস্তুত দেশকে ভালো কিছু দেয়ার জন্য। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানার নেতৃত্বে প্রথমবারেই বিশ্বকাপ স্মরণীয় করে রাখার আশা দিয়েই নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে যান বাংলাদেশ নারী ক্রিকেটাররা।
একটি জয় মিললেই তো স্মরণীয় হয়ে যায়। সেই স্মরণীয় করে রাখার ম্যাচ আগামীকাল সোমবার। প্রতিপক্ষ পাকিস্তান নারী ক্রিকেট দল। হ্যামিল্টনে ভোর ৪ টায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে ভালোভাবেই জয়ের আশা আছে বাংলাদেশের। জিতলেই বিশ্বকাপে একটি জয় পেয়ে যাবে বাংলাদেশ। প্রথমবার খেলেই একটি জয় পেয়ে যাওয়ায় বিশ্বকাপ স্মরণীয়ও হয়ে যাবে।

বিশ্বকাপে আমাদের প্রথম জয় পাওয়ার খুব ভালো সুযোগ আছে ॥ নিগার সুলতানা
অধিনায়ক নিগার সুলতানা সেই আশাই করছেন। প্রতিপক্ষ পাকিস্তান বলেই জয়ের সাহস ভালোভাবে পাচ্ছেন। এই দলটিকে যে ওয়ানডে সবচেয়ে বেশি হারিয়েছে বাংলাদেশ। তাই তো নিগার বলেছেন, ‘সত্যি বলতে আমরা ওদেরকে খুব ভালোভাবে চিনি। ওদের সঙ্গে অনেক খেলেছি আমরা। খুব ভালো ধারণা আছে ওদের নিয়ে। আমি মনে করি, বিশ্বকাপে আমাদের প্রথম জয় পাওয়ার খুব ভালো সুযোগ আছে।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের ভালো অনুশীলন সেশন হয়েছে এখানে। খুব ভালো বিশ্রামও পেয়েছি আমরা। পরের ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’
পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে বাংলাদেশ
এরআগে ওয়ানডেতে ৪৪ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হেরেছে ২৯টি ম্যাচে। রেজাল্ট হয়নি ২টি ম্যাচের। এরমধ্যে পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে বাংলাদেশ। হেরেছে ৬টি ম্যাচে। সবশেষ দুটি ম্যাচে বাংলাদেশই জিতেছে। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানকে ১ উইকেটে হারানোর পর গতবছর নভেম্বরে জিম্বাবুইয়েতে বিশ্বকাপ বাছাইয়ে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই শেষ ওভারে গিয়ে জয় মিলেছে। হারারেতে ১ বল বাকি থাকতে ও জি¤॥^াবুয়েতে ২ বল বাকি থাকতে জয় মিলে। এবার বিশ্বকাপের মঞ্চে প্রথমবার লড়াইয়ে কী হয়, সেদিকেই নজর থাকছে।
বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচটি ৭ মার্চ খেলেছে। এরপর ৬দিন বিরতি মিলেছে। বিশ্রাম মিলেছে। প্রস্তুত হওয়ার সুযোগও মিলেছে। নিগার তাই বলেছেন, ‘গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, তা দুর্দান্ত। হয়তো ফল আমাদের পক্ষে আসেনি। তবে আমি মনে করি, গত দুই ম্যাচে অনেক উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলাররা যেমন করেছে এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের পারফরম্যান্স দারুণ ছিল। যদি আমাদের ব্যাটিং ও বোলিং পরিকল্পনার বাস্তবায়ন একসঙ্গে করতে পারি, তাহলে দারুণ ম্যাচ হবে।’
সঙ্গে যোগ করেন, ‘আমরা নেলসনে ও ডানেডিনে খেলেছি। আমার ধারণা, উইকেট একইরকম হবে এখানে। কয়েকটি ম্যাচ দেখেছিও এখানে। উইকেট ভালো হবে বলেই মনে করি।’ বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নিগার বলেছিলেন, ‘আমরা এই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই। কারণ, এটা আমাদের প্রথম বিশ্বকাপ।’