বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের নারী ক্রিকেটাররা জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়

সোমবার বুলাওয়েতে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে উেিড়য়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয় মিলেছে। ইতিহাস গড়েই জিতেছে ফাহিমা খাতুনের দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজও এক ম্যাচ হাতে রেখে জিতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফারজানা হক (৫৩*) ও মুর্শিদা খাতুনের (৫১*) দ্বিতীয় উইকেটে করা অবিচ্ছিন্ন ১১৫ রানের জুটিতে এত বড় জয় আসে। জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে ৪৬.৪ ওভারে ১২১ রান করতেই গুটিয়ে যায়। নাহিদা আক্তার সবচেয়ে বেশি ৩ উইকেট শিকার করেন। সালমা খাতুন ও জাহানারা আলম ২টি করে উইকেট নেন। জবাবে ১ উইকেট হারিয়ে ২৪.৩ ওভারে ১২৫ রান করে জিতে বাংলাদেশ।

১০ রানে শারমিন আখতারের উইকেট হারানোর পর যে ফারজানা ও মুর্শিদা মিলে খেলতে থাকেন, ম্যাচই জিতিয়ে মাঠ ছাড়েন। দুইজন মিলে দ্বিতীয় উইকেটে বাংলাদেশে নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জুটিও গড়েন।

এরআগে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় উইকেটে আয়েশা রহমান ও রুমানা আহমেদ সর্বোচ্চ ৯৩ রানের জুটি গড়েছিলেন। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে যে ৮ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছিল, সেটিও রেকর্ড জয় ছিল। সেই জয়কেও এবার ছাপিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার বুলাওয়েতে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com