বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের নতুন ফুটবল কোচ ক্যাবরেরা

স্পোর্টস ডেস্ক:: অনেক দিন ধরেই কোচ ছিল না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। নতুন বছরের শুরুতেই কোচ পেয়ে গেলেন জামাল ভূঁইয়ারা। দেশের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ নতুন কোচের নাম ঘোষণা করেন।

আজ শনিবার, ৮ জানুয়ারি দুপুরে এক সভায় স্প্যানিশ কোচ ক্যাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে বেছে নেয়া হয়েছে জাতীয় দল কমিটি। তবে দীর্ঘ মেয়াদে নিয়োগ পাননি স্পেনের এ ফুটবল গুরু। তিনি দায়িত্ব পালন করবেন একমাত্র এক বছরের জন্য।

ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগস্ট পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। পরে সাফ মিশনে আপদকালীন কোচের দায়িত্ব পালন করেন অস্কার ব্রুজন। পরে শ্রীলঙ্কা সফরে অস্থায়ী কোচের দায়িত্ব পালন করেন মারিও লামোস।

লাল-সবুজের নতুন কোচ ক্যাবরেরার অভিষেক হবে ইন্দোনেশিয়ার বালিতে। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে দেশের ছেলেরা দুটি প্রীতি ম্যাচ খেলবে ২৪ ও ২৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com