বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বসুন্ধরা কিংসের রোমাঞ্চকর জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ১৬ মার্চ বুধবার কিংস এ্যারেনায় সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী লিমিটেড। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বসুন্ধরা। সমান ম্যাচে সাইফের ১১ পয়েন্ট। আবাহনীর ১৮ পয়েন্ট,জামালের ১৭ পয়েন্ট। জাতীয় দল কিংবা ক্লাব, সবখানে ‘ব্রাত্য’ হয়ে পড়া মতিন মিয়া বসুন্ধরা কিংসের শুরুর একাদশে জায়গা পেয়েই আলো ছড়ালেন। তার অসাধারণ নৈপুণ্যের ম্যাচে সাইফ স্পোর্টিং বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বসুন্ধরা কিংস।

প্রথমার্ধে ম্যাচ শুরুর ঠিক ৩ মিনিটে মাথায় ডান প্রান্ত থেকে সোহেল রানার বাড়ানো পাসে বা প্রান্ত ধরে সাইফের বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন কিংসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড (১-০)।

১৯ মিনিটে সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদো। পোস্টের খুব কাছ থেকে বল জালে পাঠান উদো (১-১)। আবারও লিড নেয় বসুন্ধরা। ডিফেন্ডার নাসিরুল ইসলাম নাসিরের পা থেকে বল ছিনিয়ে নেন কিংস ফরোয়ার্ড মতিন মিয়া। তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের কোনাকোনি শটে সাইফের জাল কাঁপান মতিন (২-১)। ৪৪ মিনিটে ফ্রি কিক পায় সাইফ।

বসুন্ধরা কিংস এ্যারেনায় ১৬ মার্চ বুধবার ৭ গোলের নাটকীয় ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। সাইফ স্পোর্টিংয়ের তিন গোলদাতা এমফন সানডে উদোহ, ফয়সাল আহমেদ ফাহিম ও রিয়াদুল হাসান রাফি।

৯ ম্যাচে টানা ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল কিংস। চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিং ১১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

২য় মিনিটে সোহেল রানার পাস ধরে বাঁ দিক দিয়ে বিনা বাধায় বক্সে ঢুকে পড়েন রবিনিয়ো। এরপর নিখুঁত কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন তিনি। অষ্টাদশ মিনিটে আসরোর গভুরভের ব্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে নিয়ন্ত্রণে নেন ফাহিম। গোলরক্ষক আনিসুর রহমান জিকো তাকে ফেলে দিলেও রেফারি খেলা চালিয়ে নেন। আলগা বল অনায়াসে জালে জড়িয়ে দেন নাইজেরিয়ান উদোহ।

৪৪ মিনিটে ফ্রি কিক পায় সাইফ। এমেরি বাইসেঙ্গের শট বসুন্ধরার হিউম্যান ওয়ালে বাধা পায়। ৫৫ মিনিটে দারুণ শটে গোল করেন মতিন মিয়া। মতিনের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বসুন্ধরা (৩-১)।

ঠিক ৬১ মিনিটের মাথায় এমফন-ফাহিম জুটিতে আরও এক গোল পায় সাইফ। এমফনের দেয়া পাসে বল পেয়ে বা পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন সাইফের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম (৩-২)। এরপর পোস্টের কাছ থেকে শটে কিংসের জাল কাঁপান ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি (৩-৩)। ৭৭ মিনিটে কিংস অধিনায়ক রবিনহোর কর্ণারে উড়ন্ত বলে হেড করেন খালিদ সাফী। বল জড়ায় সাইফের জালে (৪-৩)। শেষ পর্যন্ত হোম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com