রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বছরে মাশরাফির আয় ৪ কোটি ৮৪ লাখ টাকা

নড়াইল প্রতিনিধি::

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বছরে চার কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা আয় করেন। নির্বাচনী হলফনামায় এমনটিই উল্লেখ করেছেন নড়াইল-২ আসনে নৌকার টিকিট পাওয়া এ প্রার্থী।

হলফনামায় বলা হয়েছে- কৃষি খাত থেকে মাশরাফি বছরে আয় করেন পাঁচ লাখ ২০ হাজার টাকা।

ব্যবসা থেকে সাত লাখ ২০ হাজার এবং চাকরি থেকে তিন কোটি ১৭ লাখ চার হাজার টাকা আয় করেন।

অন্যান্য খাতে তার বছরে আয় এক কোটি ৫৫ লাখ চার হাজার ৭০০ টাকা।

নড়াইল-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ অথবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com