বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ানে প্রথম দিনে উজবেক জিমন্যাস্টদের আধিপত্য

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে মহিলাদের অল এ্যারাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান।

বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভল্ট, আনইভেন বারস, বিম ও ফ্লোর মিলিয়ে ১৮৯.৫৫ স্কোর গড়েন উজবেকিস্তানের চার প্রতিযোগী আরিপোভা দিলদোরা, খালিলোভা আমিনাখন, জুমাবোকাভা গুলনাজ ও মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া। ১৬৩.৬০ স্কোর গড়ে রৌপ্য জেতে ভারত এবং ১০৯.৫৫ স্কোর গড়ে ব্রোঞ্জ জেতে শ্রীলঙ্কা।

একই ইভেন্টে ৪৮.৭৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ জেতেন উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া। ৪৭.৮০ স্কোর গড়ে একই দলের খালিলোভা আমিনাখান রৌপ্য এবং ৪১.৮৫ স্কোর গড়ে ভারতের কারিশমা ব্রোঞ্জপদক লাভ করেন।

বিকেলে দুই ইভেন্টে পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণ জয়ী বাংলদেশী বংশোদ্ভুত জিমন্যাস্ট মার্গারিটা মামুন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরি পিন্টু এবং এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের উইমেনস উইংয়ের পরিচালক রাদে কিজিলগান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com