বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টস, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু ডিবিএল সিরামিকস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার ১৭ নবেম্বর বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে জিতেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিকরা ৮৬-৬৫ পয়েন্টে মালদ্বীপকে হারায়। প্রথমার্ধে বাংলাদেশ ৪৪ – ২৫ পয়েন্টে এগিয়েছিল। বাংলাদেশের তনু ২১, মিঠুন ১৯ ও আকাশ ১৬ পয়েন্ট এবং মালদ্বীপের ১৬, আহমদ ১৫ ও ইব্রাহিম ১৫ পয়েন্ট স্কোর করেন। দিনের অন্য খেলায় ভারত ১১৪- ৪৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে।
প্রথমার্ধে ভারত ৩০-১৭ পয়েন্ট এগিয়েছিল। ভারতের অমিজত সিং গিল ২৪, বিশেশ ব্রিগুভানসি ২২ এবং শ্রীলঙ্কার সুপুন রুকস ৯, নিমেষ ফার্নান্দো ৮ পয়েন্ট স্কোর করেন।