বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

“বঙ্গবন্ধু আই.এফ.আই.এল ১ম জাতীয় নারী ক্লাব কাপ চ্যা¤পীয়ানশীপ রাগবি শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও আই.এফ.আই.এল এর পৃষ্ঠপোষকতায় “বঙ্গবন্ধু আই.এফ.আই.এল ১ম জাতীয় নারী জেলা ক্লাব কাপ চ্যা¤পীয়ানশীপ রাগবি সেভেনস-২০২১” এর উপলক্ষে সোমবার দুপুর ১:৩০ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩য় তলার সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক ফাইনান্স ইনভেস্টম্যান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মারুফ মনসুর, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সারোয়ার রাকিব, মোঃ সিরাজুল ইসলাম, নূর-ই আফরোজ ও টুর্নামেন্ট স¤পাদক পারভিন নাছিমা নাহার এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন। উক্ত নারী রাগবি প্রতিযোগিতায় ১০ টি জেলার ক্লাব অংশগ্রহন করছে।
উক্ত প্রতিযোগিতাটি আগামী ৫-৬ জানুয়ারি, ২০২২ইং তারিখ পর্যন্ত পরিচালনা করা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পলটন ময়দান মাঠে। ফ্লেইম গার্লস রাগবি ক্লাব (ঢাকা), ফাইটারস রাগবি ক্লাব নড়াইল, মাগুরা জেলা রাগবি ক্লাব, সাতক্ষীরা রাগবি ক্লাব, ঠাকুরগাঁও জেলা রাগবি ক্লাব, খাগড়াছড়ি রাগবি স্কুল, জামালপুর রাগবি একাডেমী, রংপুর রগার্স রাগবি ক্লাব, হবিগঞ্জ মহিলা রাগবি দল ও বাংলাদেশ উইমেন্স এডভাইজারি টিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com