বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ টসে জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পাকিস্তান। আলিয়া রিয়াজ অপরাজিত ৪৫, জাভেরিয়া খান ৪৪, বিসমাহ মারুফ ৩২ ও সানা ফাতিমা ২৯ রান করেন। রিতু মনি ও ফারিহা ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের পর পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছেও হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তবে এবার আর বড় ব্যবধানে নয়, জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়ে হেরেছে। ফারজানা হকের (৭১) অসাধারণ ব্যাটিং নৈপুন্যে জয়ের একেবারে কাছে গিয়ে বৃষ্টি আইনে ৭ রানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টিতে ম্যাচে বাঁধা পড়ে । তাতে করে ৪২ ওভারে খেলা হয়। জবাবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে জিততে ৪২ ওভারে ২০২ রানের লক্ষ্য দাড় হয়। এই রান করতে গিয়ে ১৯৪ রান করে ফেলে বাংলাদেশ। ফারজানা দলকে জয়ের কাছেই নিয়ে যান। ৯৫ ববলে ৬ চারে ৭১ রান করেন। তার সাথে রুমানা আহমেদ ৩০ রান করে অনেকটাই এগিয়ে দেন। কিন্তু দলের ১৭১ রানে গিয়ে ফারজানা আউট হতেই আর কুলিয়ে ওঠা যায়নি। ৪১.২ ওভারে ১৯৪ রান করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সানা ফাতিমা ৪টি ও নাশরা সান্ধু ৩টি উইকেট নেন।
স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে পরের দিন, শনিবার, ৫ মার্চ। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমটিতে ১০৯ রানে হারের পর পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছে। শুক্রবার থেকে নিউজিল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে।
এরপর এক এক করে ৭ মার্চ ডানেডিনে স্বাগতিক নিউজিল্যান্ড, ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ওয়েলিংটনে ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপে আট দল পরস্পরের বিপক্ষে লড়াই করবে। গ্রুপে ৭টি ম্যাচ খেলবে নিগার সুলতানারা। এরমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে কখনোই ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপেই প্রথম লড়াই করবে।
সংক্ষিপ্ত স্কোর ॥ পাকিস্তান ইনিংস ১৯৯/৭; ৪২ ওভার; আলিয়া ৪৫*, জাভেরিয়া ৪৪, বিসমাহ ৩২, ফাতিমা ২৯; রিতু ৩/৩৫, ফারিহা ৩/৪০।
বাংলাদেশ ইনিংস (লক্ষ্য ২০২ রান) ১৯৪/১০; ৪১.২ ওভার; ফারজানা ৭১, রুমানা ৩০ ফাতিমা ৪/৪৭, নাশরা ৩/২২।
ফল ॥ বাংলাদেশ বৃষ্টি আইনে ৭ রানে পরাজিত।