বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

পিএসএলে দল পাননি গেইল ও মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাননি ব্যাটিং দানব ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও বাংলাদেশের টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। লাহোরের হাই-পারফরম্যান্স সেন্টারে প্লেয়ার্স ড্রাফট হয়। ক্রিকেটার কেনা-বেচা হয়। কিন্তু অবিক্রিতই থেকে যান গেইল ও বাংলাদেশ থেকে একমাত্র ড্রাফটে থাকা রিয়াদ।

পিএসএলের ড্রাফটের শীর্ষ ক্যাটারিতেই ছিলেন গেইল। প্লাটিনাম তালিকায় গেইলের নাম ছিল। কিন্তু গেইল লিগের শেষদিকে, বিশেষ করে কোয়ালিফায়ার ও ফাইনালে খেলতে পারবেন না। আর তাই গেইলকে কোন দলই দলে ভেড়ায়নি।

ছয়টি ফ্র্যাঞ্চাইজির একটিও যেমন গেইলকে নেয়নি। তেমনি বাংলাদেশের রিয়াদকেও নেয়নি। কিভাবে নেবে? যখন পিএসএল হবে, তখন যে বাংলাদেশে বিপিএলও (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) চলবে। পিএসএল ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর বিপিএল শুরুর সম্ভাব্য সময় হচ্ছে ২০ জানুয়ারি। একমাস চলবে এই লিগও।

শুধু গেইল ও রিয়াদই নন, নামি-দামি ক্রিকেটারদরে মধ্যে দল পাননি পাকিস্তানের আহমেদ শেহজাদ, পেসার জুনায়েদ খান, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, তাবরেইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট, লেন্ডল সিমন্স, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ভানুকা রাজাপাকসে, কুশল মেন্ডিস, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনঘান, আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরানদের মতো ক্রিকেটাররা।

পিএসএলের দলগুলোর ক্রিকেটার তালিকা

ইসলামাবাদ ইউনাইটেড : আসিফ আলী, হাসান আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান, পল স্টার্লিং, কলিন মুনরো, মারচ্যান্ট ডি লাঙ্গ, মোহাম্মদ আখলাক, রিস টপলি, দানিস আজিজ, জাফর গোহার, মুবাসির খান, মোহাম্মদ জিশান, রহমানউল্লাহ গুরবাজ, আতহার মেহমুদ।

করাচি কিংস : বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নবী, মোহাম্মদ আমির, জো ক্লার্ক, শার্জিল খান, আমের ইয়ামিন, মোহাম্মদ ইলিয়াস, ক্রিস জর্ডান, লুইস গ্রেগোরি, উমাইদ আসিফ, টম অ্যাবেল, রোহাইল নাজির, মোহাম্মদ ইমরান, ফয়সাল আকরাম, কাসিম আকরাম, তালহা আহসান, রোমারিও শেফার্ড।

লাহোর কালান্দারস : শাহীন শাহ আফ্রিদি, রশিদ খান, ডেভিড ভিসা, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, সোহেল আখতার, জিশান আশরাফ, আহমেদ ড্যানিয়েল, ফখর জামান, ফিল সল্ট, হ্যারি ব্রুক, আব্দুল্লাহ শফিক, কামরান গোলাম, ডিন ফক্সক্রফট, জামান খান, মাজ খান, সামিত প্যাটেল, সৈয়দ ফারদিউন।

মুলতান সুলতান্স : মোহাম্মদ রিজওয়ান, রাইলি রুশো, শোয়েব মাকসুদ, ইমরান তাহির, শান মাসুদ, খুশদিল শাহ, শাহনেওয়াজ দহানি, টিম ডেভিড, ওডিন স্মিথ, রুম্মন রইস, আসিফ আফ্রিদি, আনোয়ার আলী, রভম্যান পাওয়েল, ইমরান খান জুনিয়র, আব্বাস আফ্রিদি, আমির আজমত, ব্লেসিং মুজারাবানি, ইহসানউল্লাহ।

পেশোয়ার জালমি : ওয়াহাব রিয়াদ, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক, শেরফানে রাদারফোর্ড, হায়দার আলী, সাকিব মাহমুদ, হুসাইন তালাত, টম কোহলার-ক্যাডমোর, হজরতউল্লাহ জাজাই, উসমান কাদির, সালমান ইরশাদ, আরশাদ ইকবাল, সামিন গুল, কামরান আকমল, সিরাজউদ্দিন, মোহাম্মদ আমির খান, বেন কাটিং, মোহাম্মদ হারিস।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস : জেমস ভিন্স, সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, জেসন রয়, জেমস ফকনার, উমর আকমল, সোহেল তানভীর, বেন ডাকেট, খুররম শেহজাদ, নাভিন উল হক, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, মোহাম্মদ আশর কুরেশি, নূর আহমেদ, আহসান আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com