বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : অস্ট্রেলিয়ার তখনও জিততে ১০ বলে ২০ রান লাগে। ম্যাথু ওয়েডের ক্যাচটি যদি না ছাড়তেন হাসান আলী, তাহলে হয়ত পাকিস্তানের হার হত না। ফাইনালে খেলত পাকিস্তানই। কিন্তু এক ক্যাচ ছাড়াতেই ফাইনাল স্বপ্ন শেষ হয়ে গেল পাকিস্তানের।
এই ‘নতুন জীবন’ পেয়ে ওয়েড এমনই বিধ্বংসী হয়ে উঠলেন শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের শেষ তিন বলে তিন ছক্কা হাকিয়ে ম্যাচই জিতিয়ে দিলেন।
ডিপ মিড উইকেটে হাতের কাছে উড়ে আসা বলটি যদি তালুবন্ধি করতে পারতেন হাসান আলী, তাহলে তিন ছক্কার জায়গায় তিনটি উইকেটও পড়তে পারত। ম্যাচ পাকিস্তানের হাতেই থাকত।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম সেই কথা শুরুতেই বলেছেনও, ‘ম্যাচ ঘুরিয়ে দিয়েছে ম্যাথু ওয়েডের সেই ক্যাচ ফেলা। ওই সময় নতুন এক ব্যাটসম্যান এলে ভিন্ন একটা পরিস্থিতি সৃষ্টি হতো। হয়তো ভিন্ন ফলও হতো। একজন খেলোয়াড় হিসেবে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে এবং যে সুযোগ আসে সেটা নিতে হবে।’