শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি অপপ্রচারের পথ বেছে নিয়েছে- নূরুল আম্বিয়া

এস এম সাঈদুর রহমান সোহেল ,খুলনা : নিশ্চিত পরাজয় জেনে বিএনপি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারের পথ বেছে নিয়েছে। তবে খুলনার উন্নয়ন এবার মানুষ তালুকদার আব্দুল খালেককে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা শরীফ নূরুল আম্বিয়া।
তিনি বলেন, ১৪দল মুক্তিযুদ্ধের চেতনাকে অব্যাহত রাখতে চায়। এই চেতনা বাস্তবায়নে তালুকদার আব্দুল খালেককে ১৪দল খুলনার মেয়র প্রার্থী করেছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন বলেন, বিএনপি হচ্ছে নালিশ পার্টি। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নিশ্চিত পরাজয় জেনে এখন আবোল-তাবোল বকছে। তিনি বলেন, রিটার্নিং অফিসার ছাত্রদল নেতা ছিলেন আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো তাকে প্রত্যাহার করা হয়নি। তাকে প্রত্যাহার করা না হলে কেসিসি নির্বাচন সুষ্ঠু হবে না।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল নেতা রফিকুল হক খোকন, জাসদ নেতা খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টি নেতা দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com