শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

নির্বাচিত মেয়রের কাছে নগরবাসীর প্রত্যাশা

সাঈদুর রহমান সোহেল,খুলনা ব্যুরো
স্থানীয় শহীদ হাদিস পার্কে সুজন আয়োজিত মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে নগরবাসী জলাবদ্ধ, মাদক ও সন্ত্রাসমুক্তসহ মশা মুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত, শহরের আবর্জনা ও ফুটপাত দখল মুক্ত করার দাবী করেন। সাথে সাথে খৃস্টানদের জন্য আলাদা কবর খানা, স্টিকারমুক্ত যানবাহন, পানি নিষ্কাশন, পরিচ্ছন্ন পরিষ্কার সিটি, বন্ধ মিল কল কারখানা চালু, সুন্দরভাবে ভোট দেওয়া, ২২ খাল দখল মুক্ত করার দাবী করেছেন।
এ দাবিগুলো করেন, আইনজীবি এম,এম মজিবর রহমান, নারী নেত্রী রেহেনা আক্তার, কাজী শহিদুল্লাহ রাজু, আকরাম হোসেন, আকতার হোসেন রজন, আঃ রহমান, তৌফিকুর রহমান পিন্টু, মারিয়া মল্লিক, নাসির উদ্দীন, শাহানা আকতার প্রমূখ।
শনিবার বেলা সাড়ে ১১ অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা সভাপতি প্রফেসর জাফর ইমাম। শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা শাখার সম্পাদক এড. কুদরত-ই-খুদা। প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
মুখোমুখি অনুষ্ঠানে আলোচনাকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, সপ্ন দেখাবো আমরা, সপ্ন বাস্তবায়ন করবো আমরা। নির্বাচিত হলে, জলাবদ্ধ, মাদক, সন্ত্রাসমুক্ত সর্বোপরি গ্রীন ও ক্লিন সিটি গড়ে তুলবো।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, সবার পক্ষে নগরের উন্নয়ন সম্ভব হয়না। আমাকে নির্বাচিত করলে জলাবদ্ধমুক্ত, সন্ত্রাসমুক্ত, বস্তি উন্নয়নে ভূমিকা রাখব।
ইসলামি আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মুজাম্মিল হক বলেন, নির্বাচিত হলে মশা, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত খুলনা গড়ে তুলবো। তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সিপিবি মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু বলেন, নির্বাচিত হলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জলাবদ্ধমুক্ত খুলনা গড়ে তুলবো। বন্ধ শিল্প কল কারখানা চালু ও বস্তি উন্নয়নে আন্তরিক হবো। তিনি ভাত কাপড়ের লড়াইয়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
জাতীয়পার্টি মনোনীত প্রার্থী এস,এম শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে নগরীর ফুটপাত দখলমুক্ত, মাদকমুক্ত ও বস্তিবাসীর উন্নয়নে কাজ করবো।
এর আগে মেয়র প্রার্থীরা অঙ্গীকার করেন, নির্বাচিত হলে দূর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন, কর আদায়ের জোর প্রচেষ্টা, নির্বাচনে গণ রায় মেনে নেব, নির্বাচিত মেয়রকে সহযোগীতা, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, সৌন্দর্য্য বৃদ্ধি, কেসিসির পরিধি বৃদ্ধি, প্রতি বছর নগরবাসিকে নিজের আয় ও ব্যায়ের হিসাব এবং যৌতুক ও ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনন গড়ে তুলবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com