বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসান যাবেন না, তা আগেই জানা গেছে। বিসিবি থেকে পারিবারিক কারনে ছুটি নিয়েছেন। সাকিবকে ছুটিও দিয়েছে বিসিবি। সাকিবের জায়গায় দলে ঢুকেছেন ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি।
প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন রাব্বি। যদি তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের কোন এক টেস্টে খেলার সুযোগ পান। তাহলে টেস্ট অভিষেক হবে রাব্বির। বরিশাল বিভাগে এ বামহাতি ব্যাটার ২৩তম জাতীয় ক্রিকেট লীগে সবচেযয়ে বেশি রান করেছেন। ৬ ম্যাচের ১১ ইনিংসে ৬০.৩০ গড়ে ৬৩০ রান করেছেন। সেই পুরস্কারই যেন পেলেন রাব্বি।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীবছর শুরুর দিন, ১ জানুয়ারি প্রথম টেস্ট ও ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট দলে প্রথম এলেও এরআগে ওয়ানডে খেলেছেন রাব্বি। ২০১৮ সালে সাকিব আল হাসানের অনুপস্থিতিতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলেও কোন রান করতে পারেননি। এবার সাকিবের জায়গাতেই টেস্ট দলেও সুযোগ পেলেন রাব্বি।
নিউজিল্যান্ড সফরের দল : মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, ইয়াছির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয, নাঈম শেখ, শরিফুল ইসলাম।