বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : স্কটল্যান্ড অনেক চেষ্টা করেও জিততে পারলোনা কিন্তু নিউজিল্যা একটুর জন্য বাঁচলো । শেষ ওভার পর্যন্ত স্কটল্যান্ডের জয় পাওয়ার সম্ভাবনা টিকে ছিল। শেষ দুই ওভারে দরকার ছিল ৩৯। যেটা শেষ ওভারে দাঁড়ায় ২৬। কঠিন হলেও অসম্ভব ছিল না।
তবে নিউজিল্যান্ডের অভিজ্ঞতার সঙ্গে পেরে উঠলো না স্কটিশরা। শেষ দুই ওভারে দারুণ বোলিংয়ে স্কটিশদের আশা ভরসা শেষ করেছেন সাউদি-মিলনে। দুবাইয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে ১৬ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড।
লক্ষ্য ছিল ১৭৩ রানের। রান তাড়ায় সাহসী সূচনা করে স্কটল্যান্ড। অধিনায়ক কাইল কোয়েতজার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে তার ইনিংসটি ১১ বলে ১৭ রানের বেশি এগোয়নি। ট্রেন্ট বোল্টের সেøায়ারে মিডঅনে টিম সাউদির হাতে ক্যাচ তুলে দেন স্কটিশ অধিনায়ক।
ড্যারিল মিচেল (১১ বলে ১৩), অধিনায়ক উইলিয়ামসন (৪ বলে ০) এবং ডেভন কনওয়ে (৩ বলে ১) সুবিধা করতে পারেননি। কিন্তু স্বমহিমায় জ¦লে ওঠেন গাপটিল। পাওয়ার প্লের শেষ অর্থাৎ ষষ্ঠ ওভারে ছক্কা ও চারে ১৬ রান তোলেন। নিউজিল্যান্ড সংগ্রহ করে সংগ্রহ ২ উইকেটে ৫২ রান।
শুরুতে একটু ধাক্কা লেগেছিল কিউইদের ব্যাটিং লাইনে, পরের বাউন্ডারি আসে ২৪ বল পর। ৫.৪ ওভারে প্রথম পঞ্চাশ করা নিউজিল্যান্ডের দলীয় একশ’ হয় ১২.৪ ওভারে। তার দুই বল আগে টি২০তে নিজের ১৫০তম ছক্কা মেরে ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন গাপটিল। গ্লেন ফিলিপসের সঙ্গে শতরানের বেশি জুটি গড়ার পথে আরও তিনটি ছক্কা হাঁকান তিনি। মনে হচ্ছিল নিউজিল্যান্ডের স্কোর দুইশ’ হয়ে যাবে, সঙ্গে গাপটিলের ক্যারিয়ারে তৃতীয় টি২০ সেঞ্চুরি।
কিন্তু ১৯তম ওভারে জোড়া আঘাত হানেন ব্র্যাড হুইল। পর পর দুই বলে ফিলিপস ও গাপটিলকে ফেরান। গ্রিভসকে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন ফিলিপস, ৩৭ বলে করেন ৩৩ রান। ভাঙ্গে ১০৫ রানের জুটি।
পরের বলে লং অনে উড়িয়ে মেরেছিলেন গাপটিল, ম্যাকলিওড তা ধরে ফেলেন সীমানা পার হওয়ার আগেই। ৫৬ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯৩ রানের মারকুটে ইনিংস থামে আক্ষেপ নিয়ে। ম্যাচ হারলেও বড় রান তাড়ায় ঘাবড়ে না গিয়ে স্কটল্যান্ডকে ভাল একটা জায়গায় নিয়ে যান জর্জ মুনসে (১৮ বলে ২২), ম্যাথু ক্রস (২৭), রিচি বেরিংটন (২০) ও মিচেল লিস্ক (৩ চার ও ৩ ছক্কায় ২০ বলে অপরাজিত ৪২)।
স্কটিশ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন সাফইয়ান শরিফ আর ব্র্যাড হোয়েল।