বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন করছেন মুশফিক-লিটন-তাসকিনরা

নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন করছেন বাংলাদেশ ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : আজ মহান বিজয় দিবস। এ দিনটিতে বাংলাদেশে নেই মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন কুমার দাসরা। আছেন নিউজিল্যান্ডে। টেস্ট সিরিজ খেলতে গেছেন। আর সেখানেই জাতীয় পতাকা হাতে মুশফিক-লিটন-তাসকিনরা বিজয় দিবসটি উদ্যাপন করছেন। স্বাধীনতার সুবর্ণজয় ন্তী, বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি হলো। এই দিনে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে গিয়ে হালকা হাঁটাহাঁটি ও নিজেদের মধ্যে আড্ডা দিয়েই টিম হোটেলে ফিরতে হয়েছে তাদের। এর মাঝেই বিজয় দিবসও উদযাপন করেছেন ক্রিকেটাররা।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উদযাপন করেছেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় , ম্যানেজার নাফিস ইকবালরা। বিজয়ের আনন্দ ছুঁয়ে গেছে মুশফিকদের মাঝেও। আর তাই তো নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে।

আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয় । আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারন প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’ এ বিজয় দিবস উদযাপন করতে পারেননি টেস্ট অধিনায় ক মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী রাব্বি। তারা কোয়ারেন্টাইনে আছেন। এর সঙ্গে নুরুল হাসান সোহান, নাঈম শেখ, শহীদুল ইসলামও ছিলেন না। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। বিসিবির এক ভিডিওতে তিনি বলেছেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে।

আমরা মাশাআল্লাহ্ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে।

আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’ টিম ডিরেক্টর সঙ্গে যোগ করেন, ‘কালকে (শুক্রবার) আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে তারা। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com