বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় (নারী ও পুরুষ) নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রানার্স-আপ হয়েছে জামালপুরের টিএসটি লায়ন।

১৬ মার্চ বুধবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ৩৯-২২ গোলে টিএসটি লায়নকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১২ গোলে এগিয়ে ছিল। আনসারের নিশি ও খাদিজা সর্বোচ্চ ৮টি করে গোল করেন। আনসারের নিশি প্রতিযোগিতার নারী বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আগামী ২০ মার্চ রবিবার পুরুষ বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যেখানে শিরোপার জন্য লড়বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com