বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে বড় মন্তব্য রোহিত রোহিত শর্মার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : ভারত-আফগানিস্তান ম্যাচ চলাকালীনই বিসিসিআই বড় ঘোষণা করে দিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় যে, রবি শাস্ত্রীর পর বিরাট কোহলিদের কোচ হয়ে আসছেন রাহুল দ্রাবিড়। প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ নিযুক্ত হয়েছেন ‘দ্য ওয়াল’।

ভারত-আফগানিস্তান ম্যাচের পর রোহিত শর্মার থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন বলেন, “আমার আফগানিস্তানের সঙ্গে খেলছিলাম। ফলে এই ব্যাপারে আমাদের কোনও ধারণাই নেই। তবে ভারতীয় দলে অন্য ভূমিকায় ফিরে আসার জন্য দ্রাবিড়কে শুভে”ছা। আমরা ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের বিরাট নাম। ভবিষ্যতে ওঁর সঙ্গে কাজ করার জন্য তাকিয়ে থাকব।”

৪৮ বছরের দ্রাবিড় ভারতের সর্বকালের অন্যতম সেরাদের একজন। ব্যাটিং মায়েস্ত্রো বললে প্রথম পাঁচে তাঁর নামটাই উঠে আসবে। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কোচ ছিলেন দীর্ঘ দিন। ছিলেন ভারত ‘এ’ দলের কোচও। তাঁর প্রশিক্ষণে তৈরি হয়েছেন ঋষভ পন্থ’, আবেশ খান, প্রথ্বী শ, হনুমা বিহারী ও শুভমান গিলের মতো ক্রিকেটাররা। প্রথমে দ্রাবিড় কোচ হওয়ার জন্য রাজি ছিলেন না। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গে বৈঠকের পরেই রাজি হয়ে যান।

আইপিএলের ফাইনাল চলাকালীনই রাহুলের সঙ্গে কথা হয়েছিল সৌরভ-জয়ের। তখনই একপ্রকার নিশ্চিত হয়ে যায় রাহুলের আগমন।টি-২০ বিশ্বকাপই শাস্ত্রীর শেষ অ্যাসাইমেন্ট। তারপরেই হেড কোচ হিসেবে ভারতীয় দলে মেয়াদ শেষ হচ্ছে শাস্ত্রীর। অনেকদিন ধরেই শাস্ত্রীর বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকী অনিল কুম্বলে কোচ হিসাবে প্রত্যাবর্তনের করতে পারেন বলেও শোনা যাচ্ছিল মাঝে। কিন্তু পরে জানা যায় যে, সৌরভ ছাড়া বোর্ডের আর কারোরই কুম্বলেকে ফেরানোর ইচ্ছা নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com