বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে লিগে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচটি দুই দলের মধ্যে ১-১ ড্র হয়েছে। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে সর্বোচ্চ গোলদাতা দোরিয়েলতন রদ্রিগেজ নাসিমেন্তো পেনাল্টিও মিস করলেন। তাদের ব্যর্থতার মাঝে পুলিশ এফসি জাগাল আবাহনীর বিপক্ষে প্রথম জয়ের সম্ভাবনা। তবে যোগ করা সময়ে দলটির সে আশা ভেস্তে দিলেন দোরিয়েলতনই।
কাল একেরপর এক সুযোগ নষ্ট করে সেই জয় তো দূরের কথা হারের চোখ রাঙানির মধ্যেই পড়ে গিয়েছিল মৌসুমের প্রথম দুটি শিরোপাই জেতা আবাহনী।
সব মিলিয়ে লিগে এ নিয়ে আবাহনীর সঙ্গে টানা দুই ম্যাচ ড্র করল পুলিশ। গত আসরে প্রথম দেখায় ১-০ গোলে হারলেও ফিরতি পর্বে তারা লিগের ছয়বারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছিল ২-২ গোলে।
চতুর্দশ মিনিটে বিপদ ডেকে আনতে বসেছিলেন আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেল। সতীর্থের উদ্দেশে তার শটের সময় পা বাড়িয়েছিলেন সামনে থাকা পুলিশ এফসির আফগান ফরোয়ার্ড আমিরউদ্দিন শরিফিও। বল বাইরে দিয়ে গেলে বেঁচে যায় আবাহনী।
পুলিশ গোলরক্ষক মোহাম্মদ নেহাল প্রথম পরীক্ষার মুখোমুখি হন ২৪ মিনিটে। কলিনদ্রেসের ফ্রি কিকে মিলাদ শেখ সোলেমানির হেড আটকে দেন তিনি। আবাহনীর সুযোগ নষ্টের মিছিলও শুরু হয়ে যায়। সাত মিনিট পর দোরিয়েলতনের ক্রস ছোট বক্সে পেয়ে কলিনদ্রেস শট নেওয়ার আগেই কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন রাশেদুল ইসলাম মনি।
৩২ মিনিটে রাকিব হোসেনের শট বক্সে পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তোর হাতে লাগলে পেনাল্টির আবেদন করে আবাহনী। সাড়া মেলেনি রেফারির।
ম্যাচের ৪১ মিনিটে জুয়েল রানাকে বক্সের ভেরতে আকিব রহমনা ফাউল করলে পেনাল্টিটি পায় আবাহনী। কিন্তু দোরিয়েলতন ক্রসবারের উড়িয়ে মারেন! বল নিয়ে বক্সে ঢুকে পড়া জুয়েল রানাকে ফেলে দিয়েছিলেন পুলিশ এফসির আকিব। রেফারির চোখ এড়ায়নি তা। ফলে পেনাল্টির বাঁশি। কিন্তু পেনাল্টি স্পট থেকে আশ্চর্য্যজনকভাবে সেই বল উড়িয়ে মেরে আবাহনীকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন ডরিয়েলটন। বিরতির বাঁশির আগেই অন্যপ্রান্ত্মে আবাহনীর পোস্ট অড়্গত রাখেন শহীদুল আলম। ঈসা নূরের হেড দারম্নণ সেভ করেছেনই তিনি।
দ্বিতীয়ার্ধে পুলিশের গোলরক্ষক মোহাম্মদ নেহাল একইভাবে ম্যাচে সমতা রাখে কলিনড্রেসের হেড ফিরিয়ে। ৭৬ মিনিটে আবাহনী ডাগআউটকে সত্মব্ধ করে দিয়ে পুলিশ এগিয়ে যায়। ইসানুরের ক্রস সোলেমানি আটকাতে পারেননি। বক্সেই থাকা শরিফিও ঠিকঠাক শট নিতে পারেননি টুটুল হোসেন বাদশা গায়ের সঙ্গে সেঁটে থাকায়। ছুটে এসে বুলেট গতির কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেনিলসন। আটকানোর কোনো সুযোগই পাননি সোহেল।
৬১ মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে একটু দুরূহ কোণ থেকে নেওয়া ইসানুরের শট আটকান সোহেল। সাত মিনিট পর জুয়েল হেডে জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আট মিনিটের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কলিনদ্রেসের ক্রসে বক্সে ফাঁকায় থাকা দোরিয়েলতন হেডে সমতা ফেরান। শাপমোচনের বুনো উল্লাসে মাতেন এই ফরোয়ার্ড। হারের শঙ্কার মেঘ ঠেলে ড্রয়ের স্বস্তি ফিরে দলটির ডাগআউট।
দিনের অন্য ম্যাচে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব। গতবারের রানার্সআপদের ২০তম মিনিটে এগিয়ে নেন সলোমন কিং। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুনের পর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটিও করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।
কিন্তু ৮ মিনিট অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সেই দরিয়েলতনই খলনায়ক থেকে ত্রাতা হয়েছে আবাহনীকে সমতায় ফিরিয়ে।
দুই জয়ে ৬ পয়েন্ট গতবারের রানার্সআপ শেখ জামালের। দুই ম্যাচে ৪ পয়েন্ট আবাহনীর।