বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা শক্তিশালী ওয়ানডে দলই গড়েছে বাংলাদেশের বিপক্ষে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গে ২০ মার্চ, তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিয়নে ২৩ মার্চ হবে। এই সিরিজের জন্য শক্তিশালী দল নিয়েই নামবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা শক্তিশালী ওয়ানডে দলই গড়েছে বাংলাদেশের বিপক্ষে একদিন আগেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেছিলেন, ‘এটা (জাতীয় দল আর আইপিএল ইস্যু) ক্রিকেটারদের জন্য খুব কঠিন ব্যাপার। আবার এটা দিয়েই বোঝা যাবে একজন ক্রিকেটারের আনুগত্যের বিষয়টি। তাদের ভুলে যাওয়া উচিত নয়, দেশের হয়ে টেস্ট, ওয়ানডে খেলেই তারা আইপিএলে খেলার সুযোগ পাচ্ছে। আইপিএল খেলে তারা জাতীয় দলে সুযোগ পায়নি।’ একদিন পরই বাংলাদেশের বিপক্ষে ১৬ সদস্যের শক্তিশালী ওয়ানডে দলই ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। যেখানে আইপিএলের ৮ ক্রিকেটার আছেন দলে।

এবারের আইপিএল আগামী ২৬ মার্চ শুরু হবে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ মার্চ। তার মানে আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের শুরুর দিকের ম্যাচগুলো হাতছাড়া হতে পারে। তাও দেশের হয়ে খেলাই বেছে নিয়েছেন তারা।

ুটেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়াইন পার্নেল, আন্দিলে ফেলুকাওয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনারা দক্ষিণ আফ্রিকার হয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলাটাকেই গুরুত্ব দিয়েছেন। ভারতের সবশেষ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দক্ষিণ আফ্রিকা দলের প্রায় সবাই আছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে। শুধু চোট সমস্যায় থাকায় দলের বাইরে থাকতে হচ্ছে ফাস্ট বোলার এনরিখ নরকিয়াকে। বাকি সবাই থাকছেন।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়াইন পার্নেল, আন্দিলে ফেলুকাওয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডার ডুসেন, কাইল ভেরেইনা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com