বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ঢাকা টেস্টে দলে ফিরলেন সাকিব-তাসকিন

স্পোর্টস রিপোর্টার:: সাকিব আল হাসানকে রেখেই ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বসেরা এ অলরাউন্ডারের সঙ্গে ২০ সদস্যের দলে রয়েছেন তাসকিন আহমেদও।

প্রথম টেস্টে মাথায় বাউন্সারের আঘাত পেয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। ম্যাচের শেষ দিকে তার বদলি হিসেবে খেলেন নুরুল হাসান সোহান। তবে দ্বিতীয় টেস্টে দলে সেই রাব্বিও জায়গা করে নিয়েছেন। প্রথমবারের মতো লাল বলের দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাঈম। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com