বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে দর্শক থাকলেও ডিআরএস শেষ পর্যন্ত রাখা যায়। তবে এবার দুটোই থাকছে। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজে দর্শক ও ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) দুটোই থাকছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমে বলেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। এ ব্যাপারে কথাবার্তা চলছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতি এ বিষয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।’
সঙ্গে যোগ করেন , ‘সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে এরকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না। এটা না হলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক থাকবে।’
টিকিট কীভাবে দর্শকদের হাতে পৌঁছে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে টিটু জানা, ‘সিদ্ধান্তটি ২-১ দিনের মধ্যে হয়ে গেলে অতি দ্রুত আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব কীভাবে টিকিট দেওয়া হচ্ছে।’ ডিআরএসও থাকছে, তা নিশ্চিত করেন টিটু। বলেন, ‘হ্যাঁ, ডিআরএস নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের শেষাংশ থেকেই ডিআরএস থাকার কথা ছিল। আমাদের যন্ত্রাংশ সব ছিল, তবে যারা ডিআরএস পরিচালনা করে তারা উপস্থিত হতে পারেনি। তবে আফগানিস্তান সিরিজে সবাই চলে আসবে এবং চট্টগ্রাম (ওয়ানডে সিরিজ) থেকেই ডিআরএসের ব্যবহার দেখা যাবে।’
তবে তারা চলে এসেছেন এবং চট্টগ্রাম থেকেই ডিআরএস ব্যবহার দেখা যাবে।’ এ সময় টাইটেল স্পন্সর ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ওমর হান্নান, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মোঃ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।