বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : ডায়মন্ড মলোমাইনওয়্যার ইন্ড্রাস্টিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ডায়মন্ড মলোমাইনওয়্যার ৮ দলের অংশগ্রহনে মঙ্গলবার শুরু হচ্ছে ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবির খেলা। পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে পুরুষ ও নারী দু’বিভাগেই চারটি করে দল খেলবে। রবিবার বঙ্গবন্ধু জাতীয় সেটডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদ ও টুর্নামেন্ট স¤পাদক সাঈদ আহমেদ, পারভিন নাছিমা নাহার পুতুল ও মোঃ সিরাজুল ইসলাম এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।