বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

টেস্ট দলে প্রথম সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : এই প্রথম টেস্ট ক্রিসেটে দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। জয় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে আছেন। টেস্ট অভিষেকও হয়ে যেতে পারে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে শুক্রবারে প্রথম টেস্ট। চট্টগ্রামের ছেলে জয়ের টেস্ট অভিষেক হলে ভালো কিছু করার জন্য প্রস্তুতও আছেন।

নিজেই জানিয়েছেন তা। বিসিবির দেওয়া এক ভিডিওতে জয় জানান, ‘জাতীয় লীগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি ও এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি।

তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য।’ জাতীয় লীগে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। ১১২ ও ১২১ রানের ইনিংস খেলেছেন। শেষ রাউন্ড চলার সময় যখন টেস্ট দলে ডাক পেলেন, জাতীয় দলে চলে আসলেন, প্রথম ইনিংসে ৮৩ রান করেছেন।

অসাধারণ ব্যাটিং করেছেন ২১ বছর বয়সী জয়। এখন জাতীয় দলে কিছু করে দেখাতে চান। মিডল অর্ডারে জয়ের খেলার সম্ভাবনা অনেক বেশি। সাকিব আল হাসান নেই। আবার মাহমুদুল্লাহ রিয়াদও নেই। তাই টেস্ট অভিষেক হয়ে যেতে পারে। টেস্টে সুযোগ পাওয়ার অনুভুতি নিয়ে জয় বলেন, ‘আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার।

প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি।’ পরিকল্পনা নিয়ে সঙ্গে যোগ করেন, ‘আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com