বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন বিরাট কোহলি!

স্পোর্টস ডেস্ক:: ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ছিলেন আগেই। এরপর ওয়ানডের নেতৃত্ব হারান তিনি। শুনাগেল এবার টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পরপরই এমন সিদ্ধান্ত জানিয়ে দিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোহলি।

সেখানে তিনি উল্লেখ করেন, ‘সাত বছরের কঠোর পরিশ্রম, দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা। আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে ও কোনো কিছুই বাকি না রেখে করেছি। সবকিছুরই শেষ আছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই।’ এরপর কোহলিকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইও।

টুইটারে তারা লিখেছে, ‘বিসিসিআই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে অভিনন্দন জানাচ্ছে। তার প্রশংসনীয় নেতৃত্ব আমাদের টেস্ট দল হিসেবে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। ভারতকে সে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে এর মধ্যে ৪০টি ম্যাচে জিতেছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com