বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

টাইগার ক্রিকেটারদের দায়িত্ব নিতে জেমি সিডন্স ঢাকায়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পাওয়া জেমি সিডন্স বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন জেমি সিডন্স। ২০১১ সালের বিশ্বকাপের পর সিডন্সকে আর রাখেনি বাংলাদেশ। চলে গেছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। আবার বাংলাদেশে আসলেন। বিসিবির সাথে দুই বছরের চুক্তি করে বুধবার বিকেলে ঢাকায় আসলেন। ১১ বছর পর আবার জাতীয় দলের হয়ে কাজ করতে আসলেন। তবে এবার আর প্রধান কোচ নয়, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, লিটন, নাঈম, সৌম্য, শান্তদের ব্যাটিং পরামর্শক হয়ে এসেছেন।

সিডন্স ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছেন। তা আগে থেকেই সবাই জেনে গেছে। কিন্তু এসে কোন দায়িত্ব নেবেন। এ নিয়েই ছিল ধোয়াশা। সেই ধোয়াশা এখনও যে পুরোপুরি কেটে গেছে তা নয়। কারণ, আনুষ্ঠানিকভাবে কোন দায়িত্বই এখনও বুঝে পাননি সিডন্স। তবে যতদুর জানা গেছে, জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেই কাজ করবেন সাবেক এ প্রধান কোচ।

এখন তার হাতে কোন কাজ থাকছেনা। কয়েকটা দিন বঙ্গবন্ধু বিপিএলের খেলা দেখেই কাটাবেন। এই সুযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সাথেও যা আলোচনা থাকবে তা সেরে ফেলবেন। কাজ ভালোভাবে বুঝে নেবেন। বিপিএলের লিগ পর্ব শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এদিন অথবা এর পরের দিন থেকেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক অনুশীলন শুরু হয়ে যাবে।
তিন ওয়ানডে ও দুই টি-২০ ম্যাচ খেলতে ১২ অথবা ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন আফগানিস্তান ক্রিকেটাররা। এসে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবেন। ১৮ ফেব্রুয়ারি বিপিএল শেষ হয়ে যাবে। বিপিএলের একেবারে শেষ দিক থেকে লিগ শেষ হতেই প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোসহ কোচিং স্টাফের বিদেশি কোচরা বাংলাদেশে আসবেন। ডোমিঙ্গোরা আসতেই সিডন্স দলের সঙ্গে এবং কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। শুরু হয়ে যাবে পুরোদমে কাজ।

সিডন্সের তত্বাবধানে এর আগে ১৯ টেস্টের ২টিতে জিতে বাংলাদেশ। ৮৪ ওয়ানডের ৩১টিতে জয় মিলে। আর ৮ টি২০র সবকটিতেই হার হয়। তবে সিডন্সের সময়ই দল সাফল্যের গ্রাফে যেতে থাকে। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা নিজেদের অন্যরূপে মেলে ধরতে থাকেন। এবার হয়তো লিটন কুমার দাস, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বিরা অনেক কিছু সিডন্স থেকে শিখতে পারবেন। তা কাজে লাগাতেও পারবেন। আগামী দুই বছর সিডন্সকে পুরোদমে পাচ্ছেন তারা। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের মতো এখন লিটন, সৌম্য, নাঈমরাও নিজেদের দলের ভরসার ব্যাটার হিসেবে দাড় করাতে পারলেই হলো।

সিডন্স যদি ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন, তাহলে ডোমিঙ্গো কী আতঙ্কে ভুগবেন না? যদিও চুক্তি যা করার করে ফেলেছেন ডোমিঙ্গো। তবে সিডন্স সামনে থাকায় জাতীয় দলের জন্য ভবিষ্যতে কোচ খোজার ব্যাপারটাও বিসিবির জন্য সহজই হয়ে উঠবে। অক্টোবরেই অস্ট্রেলিয়াতে আমাদের একটি টি২০ বিশ্বকাপ আছে। আমি তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। শুধু জাতীয় দল নয়, জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করব। আমি আগেও সেখানে কাজ করেছি। সেখানে কাজ করতে আমি ভালবাসি।’ বিমানবন্দর থেকে হোটেলে উঠেছেন সিডন্স। আপাতত তাকে হোটেলেই থাকতে হচ্ছে। বিপিএলের পরই ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে সিরিজ। সেই সিরিজ দিয়েই কাজ শুরু করবেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com