বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা গেছেন। ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররা এখন আছেন দক্ষিণ আফ্রিকায়। অনুশীলনও শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। তবে দুই ভাগে, দুই শহরে চলছে অনুশীলন। ওয়ানডে দলের ক্রিকেটাররা জোহানেসবার্গে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করছেন। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রস্তুত হচ্ছেন। আর টেস্ট দলের ক্রিকেটাররা কেপটাউনে গ্যারি কার্স্টেনের ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি সারছেন। মুমিনুল হক, সাদমান ইসলামরা কেপটাউনে নিজেদের ঝালাই করে নিচ্ছেন। বিসিবির দেওয়া সোমবার প্রথমদিনের ছবিতে জোহানেসবার্গে তামিম, সাকিবদের ও কেপটাউনে মুমিনুলদের প্রস্তুতি তুলে ধরা হল।
জোহানেসবার্গে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ওয়ানডে দলের ক্রিকেটারদের প্রস্তুতি দেখে নেওয়া যাক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮, ২০, ২৩ মার্চ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে লড়েই করবে বাংলাদেশ। প্রথম ও তৃতীয় ওয়ানডে হবে সেঞ্চুরিয়ানে সেঞ্চুরিয়ান পার্কে। দ্বিতীয় ওয়ানডে হবে জোহানেসবার্গ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রস্তুত হচ্ছেন ওয়ানডে দলের ক্রিকেটাররা
দক্ষিণ আফ্রিকা গিয়েই অনুশীলনে নেমে পড়েছেন সাকিব আল হাসান

ব্যাটিং প্রস্তুতি ভালোভাবেই চলছে

প্রস্তুত হচ্ছেন ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল

শুধু ব্যাটিং না, উইকেটের পেছনেও নিজেকে প্রস্তুত করছেন মুশফিকুর রহিম

বোলাররাও নিজেদের ঝালিয়ে নিচ্ছেন

কেপটাউনে গ্যারি কার্স্টেনের ক্রিকেট একাডেমিতে টেস্ট ক্রিকেটার মুমিনুল, সাদমানরা প্রস্তুত হচ্ছেন
৩১ মার্চ ডারবানে প্রথম ও ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে গ্যারি কার্স্টেনের ক্লাসে মনোযোগী ছাত্র টেস্ট অধিনায়ক মুমিনুল হক

কেপটাউনে অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের কী করতে হবে বুঝিয়ে দিচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স