বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম ॥ মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার আগে জাতীয় ফুটবল দল অনুশীলনের সুযোগ পাচ্ছে মাত্র তিনদিন। এই তিনদিন নতুন কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা জামাল ভূঁইয়াদের অনুশীলন করাবেন দেশের নতুন ফুটবল ভেন্যু বসুন্ধরা কিংস এ্যারেনায়। বাংলাদেশের ফুটবল আঙিনায় গত কয়েক সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি বসুন্ধরা কিংস এ্যারেনা।
১৯, ২০ ও ২১ মার্চ-এই ৩দিন জাতীয় দলের অনুশীলনের জন্য বসুন্ধরা কিংসের কাছে তাদের মাঠ চেয়েছিল বাফুফে। বসুন্ধরা কিংস সানন্দে বাফুফের আবেদনে সাড়া দিয়েছে।
বাংলাদেশের জাতীয় ফুটবল দল ২২ মার্চ যাবে মালদ্বীপ। সেখানে ২৪ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরবেন জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে সিলেট জেলা স্টেডিয়ামে; ২৯ মার্চে। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার (১৮৪তম) বিপক্ষে। দেশের ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে হোম ভেন্যু করে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। জাতীয় দলের অনুশীলনের ভেন্যু বাফুফে কিংস অ্যারেনাকে নিয়ে বাফুফে আগ্রহ দেখানোয় তারা সানন্দে রাজি হয়েছে।
দেশে ফিরে সরাসরি ক্যাবরেরা শিষ্যদের নিয়ে যাবেন সিলেটে। সেখানে ২৯ মার্চ বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে।