বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে আজ (সোমবার)। সেখানে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে লিওনেল মেসির পিএসজির বিপক্ষে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড। ভিন্ন ক্লাবে যাওয়ার পর তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছেন সময়ের অন্যতম সেরা দুই তারকা ফুটবলার মেসি এবং রোনালদো।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচের মধ্যে ৩টিতে জয়, দুটিতে ড্র ও একটি ম্যাচ হেরে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। অন্যদিকে গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ ষোলোতে এসেছে পিএসজি। ৬ ম্যাচের ৩টিতে জয়, দুটিতে ড্র ও এক ম্যাচে হেরে গেছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এটিই যে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে যার বিপক্ষে লড়বে যে দল:

১। ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি। ২। চেলসি-লিলে। ৩। রিয়াল মাদ্রিদ-বেনফিকা। ৪। ম্যানচেস্টার সিটি-ভিয়ারিয়াল। ৫। বায়ার্ন মিউনিখ-অ্যাটলেটিকো মাদ্রিদ।
৬। লিভারপুল-স্যালসবার্গ। ৭। ইন্টার মিলান-আয়াক্স। ৮। জুভেন্টাস-স্পোর্টিং সিপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com