বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : পাঁচ দিন বিরতির পর মাঠে নেমে জয়ের হ্যাটট্রিক করেছে কুমিল্লা। অধিনায়কত্ব হারানোর পর মেহেদি হাসান মিরাজ ইস্যুতে রবিবার দিনভর নাটক হলো। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫২ রানের বড় পরাজয় বরণ করেছেচলতি আসরে একমাত্র অপরাজেয় দল হিসেবে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন তারা। ৬ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে সমান ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে দ্বিতীয় চট্টগ্রাম।
আগে ব্যাট করে ফাফ ডু প্লেসিস ও ক্যামেরন ডেলপোর্টের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান তোলে কুমিল্লা। জবাবে চট্টগ্রামের ইনিংস ১৭.৩ ওভারে গুটিয়ে যায় ১৩১ রানে। এর প্রভাব শুধু মিরাজের উপরই নয়, পুরো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ক্রিকেটারদের উপরই যেন পড়েছে তাই তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে উড়ে গেল চট্টগ্রাম। শুধু পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানই হারালো না, ৫২ রানের বড় হারও হলো। দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসিস (৮৩*) ও ক্যামেরন ডেলপোর্ট (৫১*) মিলে কুমিল্লাকে জিতিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরেও নিয়ে গেলেন। টানা তিন জয় তুলে নিল কুমিল্লা। প্লেসিস ও ডেলপোর্ট মিলে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের ১৩তম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৩ রান করে ইমরুল কায়েসের কুমিল্লা। শুরুতে লিটন কুমার দাস (৪৭) দেখান ব্যাটিং নৈপুন্য। তবে ৮৬ রানেই ৩ উইকেট হারায় কুমিল্লা। এরপর যে প্লেসিস ও ডেলপোর্ট মিলে ব্যাটিং ঝড় তুলেন, তা কোনভাবেই থামানো যায়নি।
দুই ব্যাটার মিলেই দলকে ১৮৩ রানে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে প্লেসিস ও লিটন মিলে ৫৫ বলে ৮০ রানের জুটি গড়েন। চতুর্থ উইকেটে প্লেসিস ও ডেলপোর্ট মিলে ৪৯ বলে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েন। প্লেসিস লিগ শুরুর আগেই বলেছিলেন, সেরা রান সংগ্রাহক হতে চান। ৫৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৩ রান করে যেন শুরুটা করে দিলেন। আর ডেলপোর্ট ২৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় এমনই নৈপুন্য দেখালেন ২২১.৭৩ স্ট্রাইক রেটে অপরাজিত ৫১ রান করলেন। প্লেসিস ও ডেলপোর্ট ব্যাটিং তান্ডবে জয় পাওয়ার ভীতও গড়ে ফেলল কুমিল্লা। জিতেও গেল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এক ম্যাচ আগেই এবার লিগে প্রথম ২০০ রানের স্কোর গড়ে। সেই ম্যাচেই মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। এরপর থেকেই এ নিয়ে চলে নাটক।
চট্টগ্রামের হয়ে আর খেলবেন না মিরাজ। ঢাকায় এসে পড়বেন। এসব শেষে মিরাজের দলে থাকার মধ্য দিয়ে নাটকের অবসান হয়। কিন্তু দলে এর প্রভাব পড়ে যায়। মিরাজ এত ভালো নৈপুন্য দেখাচ্ছিলেন। এমন নাটকের পর বল হাতে কোন উইকেট নিতে পারেননি। ব্যাট হাতেও ১০ রানের বেশি করতে পারেননি। উইল জেকস (৪২ বলে ৬৯ রান) ছাড়া আসলে আর কোন ব্যাটারই নৈপুন্য দেখাতে পারেননি। ৭ চার ও ৩ ছক্কায় এই রান করেন জেকস। একটি জুটি সর্বোচ্চ ৩০ রানের হয়। নাহিদুল ইসলাম (৩/১৭) আবার স্পিন ভেল্কি দেখান। তাতে করে ১৭.৩ ওভারে ১৩১ রান করতেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম। বড় হারই হয়। শীর্ষ স্থান থেকে ছিটকেও পড়ে চট্টগ্রাম। ৬ ম্যাচে ৩ হার হয়।
সংক্ষিপ্ত স্কোর ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৮৩/৩; ২০ ওভার; প্লেসিস ৮৩*, ডেলপোর্ট ৫১*, লিটন ৪৭; নাসুম ২/২৩।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস ১৩১/১০; ১৭.৩ ওভার; জেকস ৬৯, মৃত্যুঞ্জয় ১৩, মিরাজ ১০; নাহিদুল ৩/১৭, মুস্তাফিজ ২/২৬।
ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ফাফ ডু প্লেসিস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।