বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : ফেডারেশন কাপ ফুটবলে অংশ না নেওয়ায় কড়া শাস্তি পেয়েছে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি দল দুটিকে এই টুর্নামেন্টের পরের আসরের জন্য নিষিদ্ধ করেছে। না লেখার শাস্তি বসুন্ধরা কিংস – উত্তর বারিধারাকে নিষিদ্ধ ও আর্থিক জরিমানা
বাফুফে ২৭ ডিসেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়। আগামী বছরের এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা করে আথিক জরিমানার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্তও জানায়। সোমবার অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গত শনিবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে শিরোপাধারী কিংসের ম্যাচ ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। উত্তর বারিধারার খেলা ছিল আবাহনীর বিপক্ষে। প্রতিপক্ষ যথাসময়ে মাঠে এলেও কিংস ও উত্তর বারিধারা ছিল অনুপস্থিত।
ডিসিপ্লিনারি কমিটি সোমবার তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট বিষয়টি আবারও আমলে নিয়ে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া এই দুই দলের প্রথম ম্যাচে না খেলার কারণে তাদের প্রতিপক্ষকে ওয়াকওভারের মাধ্যমে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করার পাশাপাশি বহিষ্কৃত দুই দলের পরের ম্যাচগুলোতেও একইভাবে তাদের প্রতিপক্ষরা ওয়াকওভার পেয়ে বিজয়ী ঘোষিত হবে।
নিয়ম বহির্ভুতভাবে সূচি পরিবর্তন এবং কমলাপুরের টার্ফ খেলার উপযোগী নয়-এই দুটি কারণ জানিয়ে প্রতিযোগিতা শুরুর আগে না খেলার সিদ্ধান্ত জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল কিংস। টার্ফ নিয়ে আপত্তি তুলে না খেলার কথা ঘরোয়া ফুটবলের নিয়ন্তা সংস্থাকে জানিয়েছিল উত্তর বারিধারাও। সূচিতে বদল এনে ফেডারেশন কাপ টার্ফেই চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে অটুট থাকে বাফুফে।
নিজেদের অবস্থানে অনড় থেকে কিংস ও উত্তর বারিধারাও মাঠে আসেনি। দুই ম্যাচেই বাইলজ অনুযায়ী ১৫ মিনিট অপেক্ষা করে মাঠ ছাড়েন ম্যাচ কমিশনার। ওই দিনই সন্ধ্যায় বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছিলেন বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত হবে। কেউ খেলুক বা না খেলুক, ফেডারেশন কাপ চলবে বলেও জানান তিনি।কিংস বাফুফের কাছে চিঠিতে অভিযোগ করেছিল ফিকশ্চার ফরম্যাট ছিল কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপ খেলবে ‘সি’ গ্রুপের সঙ্গে।
কিন্তু সেটা বাফুফে বদলে করেছিল ‘এ’ বনাম ‘বি’ ও ‘সি’ বনাম ডি। বসুন্ধরা কিংস ফরম্যাটের এই পরিবর্তনকে গুরুতর সমস্যা মনে করে। কেননা, তাহলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আসরের সেরা দুই দল কিংস-আবাহনীর! পরে অবশ্য বাফুফে কিংসের চাপে পড়ে আগের ফরম্যাটেই ফিরে যায়। কিন্তু তাতেও কিংসের মন গলেনি। এছাড়া ভেন্যু পরিবর্তনের আবেদন করে তারা। খেলবে বলেই টুর্নামেন্টের বাইলজে স্বাক্ষর করেছিল কিংস ও বারিধারা!