শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনা সিটিতে ভোট গ্রহণ চলছে

এস এম সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো:: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হয়েছেন। নারী-পুরুষ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। এখনও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সুষ্ঠু ভোট ব্যবস্থাপনা নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার ইউনুচ আলী বলেন, সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কেউ কোথাও কোনো গোলযোগ সৃষ্টির চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই সেখানে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হবে। এই কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এই নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে নয় হাজার সদস্য মোতায়েন রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচনের শতকরা ৮০ দশমিক ৯৬ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সাধারণত কোনো নির্বাচনে এত বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয় না। বিএনপির শীর্ষ নেতারা অবশ্য বলছেন, সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

৪৫ দশমিক ৬৫ বর্গকিলোমিটারের খুলনা সিটিতে ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। ৩১টি ওয়ার্ডে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন, কাউন্সিলর পদে লড়ছেন ১৩৯ জন। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১০টি পদে লড়ছেন আরও ৩৯ জন। কেসিসির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন।

এদিকে গতকাল হাইকোর্ট সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে খুলনায় গণগ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা সিটি করপোরেশনে প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মিজানুর রহমান বাবু (কাস্তে)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com