শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

খুলনায় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনা ব্যুরো::

‘সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিরাব সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন-খুলনার অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. এসএম মুহসিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

এর আগে সকাল ৯ টায় মেয়রের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com