বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ক্রিকেটে আবার পুষ্পা! ওয়ার্নার, হার্দিক, ব্র্যাভোর পর অল্লু অর্জুনের নাচে বাংলাদেশের সাকিব আল হাসান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : এর আগে ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নার অল্লু অর্জুনকে নকল করেছিলেন। পরে হার্দিক পা-্যকে দেখা যায় তাঁর ঠাকুমার সঙ্গে পুষ্পার গানে নাচতে।

অল্লু অর্জুন জ্বরে আক্রান্ত ক্রিকেট মহল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাজমুল ইসলাম, ডোয়েন ব্র্যাভোর পর এ বার সাকিব আল হাসানকে দেখা গেল ‘পুষ্পা’ ছবিতে অল্লু অর্জুনের নাচ অনুকরণ করতে।

বৃহস্পতিবারের ম্যাচে ফ্যাফ দু’প্লেসির উইকেট নিয়ে অল্লু অর্জুনের মতো নাচতে দেখা গেল সাকিবকে। কোমিল্লা ভিক্টোরিয়ানস এবং ফর্চুন বরিশালের ম্যাচে দেখা গেল এমনই কা-। ভারতের অল্লু অর্জুনের ছবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে যথেষ্ট জনপ্রিয় তা বোঝাই যাচ্ছে। ফ্যাফ দু’প্লেসিকে বল করছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। সেই বলে আউট হতেই সাকিব আল হাসান হাতটা থুতনির কাছে এনে অল্লু অর্জুনকে নকল করলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com