বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

কুয়েতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নওরোজ নাবিলের অপরাজিত ১২৭ রানে নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। ১১৯ বলে ১২ চার ও ৪ ছক্কায় করা মাহফিজুলের অসাধারণ ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ যুব দল। তাতেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়। অনূর্ধ-১৯ ক্রিকেট এশিয়া কাপে নেপালের পর কুয়েত অনূর্ধ-১৯ ক্রিকেট দলকেও হারিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দল। ওপেনার মাহফিজুল ইসলামের ১১২ রানের ইনিংসে কুয়েতকে ২২২ রানের বড় ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ যুব দল। কুয়েতে টস জিতে আগে ফিল্ডিং করে।

ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মাহফিজুলের সেঞ্চুরির পর মেহেরব হাসানের ৪২ রানে ২৯১ রান করে বাংলাদেশ যুবারা। ৪৯.২ ওভারে অলআউট হয়। জবাবে ২৫.৩ ওভারে ৬৯ রান করতেই গুটিয়ে যায় কুয়েত যুব দল। বাংলাদেশ বোলারদের সামনে কুলিয়ে উঠতে পারেনি কুয়েত ব্যাটাররা। ব্যাট হাতে ওপেনার মিত ভাবসার ৪৩ রান করতে পারেন। বল হাতে রিপন মন্ডল ৩ উইকেট শিকার করে নেন। টানা দুই জয়ে বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের এখন ৪ পয়েন্ট হয়েছে।

পয়েন্ট তালিকায় চার দলের মধ্যে সবার উপরে আছে বাংলাদেশ যুব দল। বাংলাদেশের পরে আছে ২ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা অনূর্ধ-১৯ ক্রিকেট দল। এরপর কোন পয়েন্ট না পেয়ে নেপাল তৃতীয় ও কুয়েত চার নম্বরে আছে। পয়েন্ট তালিকায় দুটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ যুব দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে। গ্রুপে বাংলাদেশ যুব দলের আর একটি ম্যাচ রয়েছে। সেটি ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে। শ্রীলঙ্কার ম্যাচ আছে দুটি। নেপালেরও ম্যাচ আছে দুটি। কুয়েতের ম্যাচ আছে একটি। কুয়েতের বিদায় ঘন্টা বেজে গেছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি তখন গ্রুপের সেরা হওয়ার লড়াই হয়ে যাবে। আর যদি শ্রীলঙ্কা হারে, তাহলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শ্রীলঙ্কার ও কুয়েতের বিপক্ষে ম্যাচটি নেপালের জন্য সেমিফাইনালে ওঠার ম্যাচ হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ও শেষ ম্যাচে কুয়েতের বিপক্ষে যদি নেপাল জিতে, তাহলে নেপালের ৪ পয়েন্ট হয়ে যাবে। শ্রীলঙ্কা যদি তখন নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারায়, তাহলে শ্রীলঙ্কারও ৪ পয়েন্ট হবে।

তখন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের ৪ পয়েন্ট করে হবে। তখন রানরেটে দুটি দল উঠবে সেমিফাইনালে। সেক্ষেত্রেও বাংলাদেশ এগিয়েই থাকবে। এখন বাংলাদেশের ৩.৭৬০, শ্রীলঙ্কার ৫.৪৮০, নেপালের -৩.০৮০ ও কুয়েতের -৪.৯৬০ রানরেট আছে। নেপালের অবস্থাই সবচেয়ে করুণ। খেলা এবং পয়েন্ট, রানরেট নিয়ে টানাহেচড়া এরপর যে রকমই হোক, বাংলাদেশকে পেছনে ফেলা নেপালের জন্য কঠিনই। আর শ্রীলঙ্কার কাছে নেপাল হেরে গেলে তো কথাই নাই। বাদই পড়ে যাবে নেপাল। তখন আর কোন হিসেবই থাকবেনা। বাংলাদেশের তাই সেমিফাইনাল খেলা সবার আগে নিশ্চিতই হয়ে গেছে বলা চলে।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের ইনিংস ২৯১/১০; ৪৯.২ ওভার; মাহফিজুল ১১২, মেহেরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ মোল্লাহ ২০; সাদিক ৩/৪০।

কুয়েত অনূর্ধ-১৯ ক্রিকেট দলের ইনিংস ৬৯/১০; ২৫.৩ ওভার; ভাবসার ৪৩, মির্জা ১১; রিপন ৩/১০, রকিবুল ২/৬; মেহেরব ২/১৪।

বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দল ২২২ রানে জয়ী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com