বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

কিং কাইয়ের গোলে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক:: রোমেলু লুকাকুর গোল চেলসিকে এনে দিয়েছিল উৎসবের মুহূর্ত। কিন্তু পালমেইরাসের রাফায়েল ভেইগা সেই আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭তম মিনিটে কাই হ্যাভার্জের জয়সূচক গোল, পেনাল্টি থেকে। ২-১ গোলে জেতে ব্লুরা।

শনিবার সন্ধ্যায় আবুধাবিতে ‘কিং’ কাইয়ের গোলে এবার বিশ্ব সেরা ক্লাবের মুকুট পড়ল চেলসি। এই জার্মান তারকাই গত বছরের মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একমাত্র গোল করেছিলেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে চেলসিকে ইউরোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন করলেন হ্যাভার্জ। ডাকনাম হয়ে গেছে ‘কিং কাই’, অস্বাভাবিক নয়।

মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ৪০ হাজার আসনে চেলসির দর্শকরা জয়ের প্রত্যাশা নিয়ে বসেছিল। কিন্তু হ্যাভার্জের অতিরিক্ত সময়ের পেনাল্টি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাকে।

এই দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মালিক রোমান আব্রামোভিচ। হাত রেখেছেন ক্লাব বিশ্বকাপ ট্রফিতে, তাতে করে রাশিয়ান শাসনের ১৯ বছরে ২০তম শিরোপা এলো।

ফিফা আয়োজিত এই টুর্নামেন্ট থেকে চেলসি পাবে ৪০ লাখ পাউন্ড। বিশ্ব জয় করতে ১০০ কোটি পাউন্ড খরচের কাছে যা নগণ্য। তবে এই শ্রেষ্ঠত্ব যে কম অর্জন নয়, যাতে ভূমিকা রেখেছেন ক্লাবের অন্যতম দামী খেলোয়াড়।

দ্বিতীয়ার্ধে লুকাকু তার এই মৌসুমের দশম গোল করেন। কিন্তু ৬১ মিনিটে নিজের বক্সে থিয়াগো সিলভা হাত দিয়ে বল নিয়ন্ত্রন করলে পেনাল্টি থেকে গোল করেন ভেইগা।

জয়সূচক গোলটি এসেছে আরেকটি হ্যান্ডবলের সৌজন্যে। সিজার আজপিলিকুয়েতার স্ট্রাইক লাগে লুয়ান গার্সিয়ার হাতে, ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অতিরিক্ত সময় শেষ হওয়ার তিনি মিনিট আগে হ্যাভার্জ করেন গোলটি।

শেষ মুহূর্তে হ্যাভার্জকে কড়া ট্যাকল করে লুয়ান লাল কার্ড দেখলে পালমেইরাসের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com