বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

কমনওয়েলথ গেমস বাছাই: স্কটল্যান্ডকেও সহজেই হারাল বাংলাদেশের নারী ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম:: রবিবার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। ১৭.৩ ওভারে ৭৭ রানেই গুটিয়ে যায় তারা।

কমনওয়েলথ গেমস বাছাই নারী ক্রিকেটে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকেও সহজেই হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলারদের ঐক্যবদ্ধ বোলিং নৈপুন্যের পর মুর্শিদা খাতুনের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে জিতে বাংলাদেশ।

মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ধরাশায়ী করে পায় ৮০ রানের জয়। আর রবিবার টস জিতে আগে অধিনায়ক ক্যাথরিন ব্রাসির বলে উইকেটের পেছনে সারা ব্রাসির হাতে ক্যাচ দিয়ে আউট হন শামীমা সুলতানা। এরপর অবশ্য আর বেগ পেতে হয়নি বাংলাদেশকে। মুর্শিদা খাতুন ও ফারজানা হকের ব্যাটে ভর করে অনায়াস জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে নিগারবাহিনী। মুর্শিদা ৫৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫০ রান করে ম্যাচ সেরা হন। আর ফারজানা ৩৬ বলে ১ চারে করেন অপরাজিত ২০ রান। তার আগে টস জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের মেয়েরা ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছিল। সেখান থেকে ৭৭ রান পর্যন্ত যেতে অর্থাৎ ২৭ রানে বাকি ৮টি উইকেট হারায় তারা। বল হাতে বাংলাদেশের সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট নেন। মালয়শিয়ার কুয়ালালামপুরের কিনরা একাডেমি ওভালে টস জিতে স্কটল্যান্ড আগে ব্যাটিং করে। ওপেনার সারাহ ব্রিচ (২৯) ও ক্যাটি ম্যাকগিল (২২) শুধু দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন। সালমা খাতুন, রিতু মনি, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৭৮ রান করে জিতে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা অপরাজিত ৫০ রান করেন। ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় এত সুন্দর ইনিংস খেলেন মুর্শিদা। তার সঙ্গে ফারজানা হক অপরাজিত ২০ রান করেন। কোন রান করার আগেই ওপেনার শামিমা সুলতানা আউট হয়ে যাওয়ার পর মুর্শিদা ও ফারজানা মিলে ৭৮ রানের জুটি গড়ে দলকে জেতান।

বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা তিন ম্যাচেই জয় পেল। প্রথম ম্যাচে স্বাগতিক মালয়শিয়াকে ৮ উইকেটে হারানোর পর কেনিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ। এবার স্কটল্যান্ডকেও উড়িয়ে দেয়। ২৮ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ।

আগামী জুলাইয়ে বার্মিহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেমস। যেখানে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে নারীদের টি২০ ক্রিকেট। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে আয়োজক ইংল্যান্ডসহ ৭টি দল আগেই সেখানে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com