বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ১৪ মার্চ সোমবার পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৩-০ সেটে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ সেটে তিতাস ক্লাবকে হারিয়ে তৃতীয় হয়। সেরা এ্যাটাকার হন সজিবুর রহমান (নৌবাহিনী), সেরা সেটার হন আল-আমিন (নৌবাহিনী), সেরা লিবারু হন আব্দুল হাকিম (সেনাবাহিনী)।
প্রতিযোগিতার সেরা এ্যাটাকার হন নৌবাহিনীর সজিবুর রহমান। সেরা সেটার হন নৌবাহিনীর মো. আল-আমিন। আর সেরা লিবারু হন সেনাবাহিনীর আব্দুল হাকিম। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নৌবাহিনীকে ট্রফি, মেডেল ও ৪০ হাজার টাকা, রানার্স-আপ বিমান বাহিনীকে ট্রফি, মেডেল ও ৩০ হাজার টাকা এবং তৃতীয় হওয়া দলকে ট্রফি, মেডেল ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এ ছাড়া সেরা এ্যাটাকার, সেরা সেটার, সেরা লিবারুকেও পুরস্কৃত করা হয়।
ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, ইউনুছ গ্রুপের ব্যবস্থাপক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মোহম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও নিপা গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি খসরু চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক-১ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।