বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : ওয়ালটনের গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ষষ্ঠবারের মতো আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট কুইন অফ হার্টস-এর আয়োজনে মিডিয়া কাপ।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কুইন অফ হার্টস-এর আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সলংগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ৪দিনের এই টুর্নামেন্ট আয়োজন শুরু হবে।
এ উপলক্ষে বুধবার ৮ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শন ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম শিকদার, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, এটিএন বাংলার স্পোর্টস এডিটর পরাগ আরমান এবং কুইন অফ হার্টস-এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ।
নারী ও পুরুষের পাঁচটি ক্যাটাগরিতে ৪৫টির বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ব্যাডমিন্টনপ্রেমী প্রায় তিনশ’ প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের শিরোপা লড়াইয়ে।
আগামী ১২ ডিসেম্বর বেলা ১২টায় অনুষ্ঠিত হবে মিডিয়া কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ ।