বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ওয়ালটন মহান স্বাধীনতা দিবস ভলিবলে ‘পুলিশ, সেনা ও নৌবাহিনীর জয়’

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ ওয়ালটন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতায় মঙ্গলবার ৮ মার্চ দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৮ মার্চ) পল্টনস্থ’ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৬, ২৫-১৪, ২৫-০৮ পয়েন্টে (৩-০) সেটে বাংলাদেশ জেলকে পরাজিত করে। এই গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ২৫-১৭, ২২-২৫, ২৭-২৫, ২৫-২০ পয়েন্টে (৩-১ সেটে) হারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। ‘খ’ গ্রুপের খেলায় বাংলাদেশ পুলিশ ২৫-২০, ২৫-১৪, ২৫-২২ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ আনসারকে হারায়।

আগামীকাল দুই গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বাংলাদেশ জেল মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনীর। আর বেলা ১১টায় তিতাস ক্লাব লড়বে বাংলাদেশ আনসারের বিপক্ষে।

এবারের এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ জেল, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস ক্লাব ও বাংলাদেশ আনসার। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দল ট্রফি, মেডেল ও প্রাইজমানি দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল ৪০ হাজার, রানার্স-আপ দল ৩০ হাজার ও তৃতীয় হওয়া দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া সেরা এ্যাটাকার, সেরা সেটার, সেরা ডিফেন্ডার ও সেরা লিবারুকেও পুরস্কৃত করা হবে। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকেও আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com