রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ওয়ালটন কাপ প্রথম নারী রোকবল প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ রোকবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন কাপ প্রথম নারী রোকবল -২০২০।’
৮টি দল নিয়ে ৮ নবেম্বর শুরু হবে ওয়ালটন কাপ নারী রোকবল প্রতিযোগিতার প্রথম আসর। পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, পুলিশ, গাজীপুর, রাজশাহী, জিসান স্পোর্টিং ক্লাব, ঢাকা, পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুর। রোকবলের সেরা দুই দল আনসার ও পুলিশ।

২৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও আনসারের সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রায়হান উদ্দিন ফকির এসব তথ্য জানান। এ সময় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com