বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
জুলাই মাসের সেরা হয়েছিলেন সাকিব স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : একবার জিতেছেন। এবারও মনোনয়ন পেয়েছেন। তাহলে কী এবারও আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান? আইসিসি প্রতি মাসের সেরা ক্রিকেটার বেছে নেয়। মাসের সেরা পারফরমারকে দেওয়া হয় পুরস্কার। যে পুরস্কারের নাম দেওয়া হয়েছে, ‘প্লেয়ার অব দ্য মান্থ’।
পুরস্কার একবার জিতেছেন সাকিব। জুলাই মাসের সেরা হয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন। দ্বিতীয়বারেও কী বাজিমাত করবেন? অক্টোবর মাসের সেরা হবেন সাকিব?
সাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় আছেন পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড উইজ। সাকিব অক্টোবরে টি২০ বিশ্বকাপের ম্যাচগুলো খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়ে ছিটকে যান। এরআগে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ৬টি ম্যাচ খেলে ১৩১ রান করেছেন। ১১ উইকেট নিয়েছেন।
দুটি ম্যাচে আবার ম্যাচ সেরাও হয়েছেন। ওমানের বিপক্ষে ৪২ রান ও ৩ উইকেট নিয়েছেন। এরআগে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪৬ রান ও ৪ উইকেট শিকার করেছেন। সাকিবের অসাধারণ নৈপুন্যই অক্টোবর মাসের সেরা বিবেচনায় এনে দিয়েছে। পাকিস্তানের আসিফ আলী তো এক ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন।
টি২০ ম্যাচ ও বিশ্বকাপের ম্যাচ খেলে ৫২ রান করেছেন। স্ট্রাইক রেট অবশ্য ২৭৩.৬৮। আসিফের অসাধারণ ইনিংস হল নিউজিল্যান্ডের বিপক্ষে। যেখানে ১২ বলেই ২৭ রান করেন। আফগানিস্তানের বিপক্ষে তো ১৯তম ওভারে চার ছক্কা হাকিয়ে ম্যাচই জিতিয়ে দেন। প্রথমবার বিশ্বকাপ খেলে নামিবিয়া। প্রথমবারেই বাজিমাত করে। প্রথম রাউন্ড অতিক্রম করে সুপার-১২ এ ওঠে।
সুপার-১২ এ স্কটল্যান্ডকেও হারায়। দলটির সেরা তারকা ডেভিড উইজ। প্রথমবার খেলতে নেমেই ১৬২ রান করেন। সঙ্গে ৭ উইকেটও শিকার করেন। হল্যান্ডের বিপক্ষে যে অপরাজিত ৬৬ ও আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন, তাতেই জিতে নামিবিয়া।