বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অতিদরিদ্রদের মাঝে বিতরণের ১০৪টি ভিজিএফ স্লিপসহ মতিয়ার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দিনভর নানা নাটকীয়তার পর গভীর রাতে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হলে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নে। আটক মতিয়ার রহমান ওই ইউনিয়নের সাহেবের কুটি গ্রামের হোসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দলদলিয়া ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। ওই ইউনিয়নের ৫ হাজার ৪শ ৪ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে মোট ৫০ মেট্রিক টন ৪৪০ কেজি চাল বিতরণের কথা ছিল। সোমবার দুপুরে চাল বিতরণ চলাকালে ১০৪টি স্লিপসহ মতিয়ার রহমানকে হাতেনাতে আটক করে উপস্থিত জনতা।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে স্লিপসহ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ১০৪টি ভিজিএফ স্লিপ জব্দ করা হয়। প্রশাসন প্রথমে জনসম্মুখে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা বলে থানায় নিয়ে গেলেও, অজ্ঞাত কারণে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে জানান, ১০৪টি স্লিপের বিপরীতে ওই ব্যক্তি ১ মেট্রিক টন ৪০ কেজি (১ হাজার ৪০ কেজি) চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন।

দলদলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
“চাল বিতরণ চলাকালীন সময়ে হঠাৎ করেই জনতার হাতে মতিয়ার রহমান নামের ওই ব্যক্তি ১০৪টি স্লিপসহ আটক হন। স্লিপগুলো তিনি কার কাছ থেকে পেয়েছেন তা আমাদের জানা নেই। খবর পেয়ে এ্যাসিল্যান্ড স্যার ও পুলিশ এসে তাকে নিয়ে যান। পরে ওই ১০৪টি স্লিপের চাল রেখে বাকি সব চাল বিতরণ করা হয়েছে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে মতিয়ার রহমানকে দলদলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে যারা অভিযোগ করেছিলেন, তারাই আবার এ্যাসিল্যান্ডের কাছে মুচলেকা দেওয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান বলেন,
“কিছু ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে দলদলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মতিয়ার রহমানকে আটক এবং ১০৪টি ভিজিএফ স্লিপ জব্দ করা হয়। পরবর্তীতে যারা অভিযোগ করেছিলেন তারাই আবার সুপারিশ করেন। তাছাড়া যেহেতু আটক ব্যক্তির কাছে সরাসরি কোনো চাল পাওয়া যায়নি, তাই মানবিক দিক বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com