রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ইসি তো সরকারের অাজ্ঞাবহ থাকার কথা নয়: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন কমিশন তো সরকারের আজ্ঞাবহ থাকতে পারে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) কাছে নির্বাচনি পরিবেশ তুলে ধরে তিনি একথা বলেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআইয়ের ডেলিগেশন টিম ও ঐক্যফ্রন্টের মধ্যে ওই বৈঠকটি শুরু হয়। যা চলে ১০টা পর্যন্ত। প্রায় দেড় ঘণ্টাব্যাপি ওই বৈঠকে ড. কামাল হোসেনের সঙ্গে ছিলে ড. রেজা কিবরিয়া।

কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র ৭ দিন পেছানো হয়। একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না।

বৈঠকে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৫ সদস্যদের প্রতিনিধির মধ্যে ছিলেন, এনডিআইয়ের উপদেষ্টা জেকুলিন চরচরান, সংস্থার নির্বাচনি পর্যবেক্ষক নেভিত্ত নেভাইট, প্রোগ্রাম অফিসার মাএভ ওলেলান, সংস্থার সহকারী সান্ডা পেরেরা ও এনডিআইয়ের জ্যেষ্ঠ সহযোগী ইভান ডোহার্টি।

এর আগে সোমবার একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন ড. কামাল হোসেন। কিন্তু গণমাধ্যমে বৈঠক নিয়ে মুখ খুলেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com