বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

আফগান সিরিজে বাংলাদেশ দলের ৪ চমক

স্পোর্টস ডেস্ক:: আজ (বুধবার) নিজেদের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে আফগানরা দুই সিরিজের দল দিলেও আজ শুধুমাত্র ওয়ানডে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে একাধিক চমক রেখেছে বিসিবি। তামিম ইকবালের নেতৃত্বে এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুইজন। তবে অনভিষিক্ত ক্রিকেটার রয়েছেন ৪ জন।

টেস্ট ক্রিকেটে ভালো করার পাশাপাশি চলতি বিপিএলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়। ডানহাতি পেসার এবাদত হোসেনকেও প্রথমবারের মতো নেওয়া হয়েছে দলে। এছাড়া অনভিষিক্ত হিসেবে আছেন নাসুম আহমেদ ও ইয়াসির আলি রাব্বি।

চলতি বিপিএল শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ানডে – ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে – ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে – ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

প্রথম টি২০ – ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি২০ – ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com