বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

আফগানরা বিশাল জয় পায় নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি২০ বিশ্বকাপ রবিবার ৩১ অক্টোবর আফগান ও নামিবিয়া মধ্যে খেলা শুরু হয় ঠিক টায় আবুধাবিতে। আফগানরা বিশাল ব্যবধানে হারায়। ৬২ রানের বিশাল জয়ে ঘুড়ে দাঁড়াল মোহাম্মদ নবির দল। দেশটির প্রথম টেস্ট অধিনায়কও তিনি। সেই আসগর আফগান টি২০ বিশ^কাপের মধ্যপথে হঠাৎই ক্রিকেটকে বিদায় জানালেন। আর নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সাবেক অধিনায়কের বিদায়টাকে রাঙিয়ে দিলেন মোহাম্মদ শাহজাদ, হামিদ হাসানরা। রবিবার আবুধাবিতে ৫ উইকেটে ১৬০ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে আফগানিস্তান। জবাবে ৯ উইকেটে ৯৮ রানে থামে জেরার্ড এরাসমাসের নামিবিয়া। ২৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার নাভিন-উল হক।
প্রথমবারের মতো টি২০ বিশ^কাপে খেলতে এসেই সুপার টুয়েলভে উঠে ইতিহাস গড়া নামিবিয়া বড় চমক দেখিয়ে হারায় স্কটল্যান্ডকে। কিন্তু ধুরন্ধর আফগানদের সামনে আর পাত্তা পায়নি তারা। ১৬১ রানের জয়ের লক্ষ্যে একদমই সুবিধা করতে পারেনি। ৬ নম্বরে নেমে সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড ওয়াইজ। ১৪ রান আসে নিকোল এটোনের ব্যাট থেকে। শেষ দিকে ৯ বলে ১২ রানে অপরাজিত থাকেন রুবেন ট্রাম্পলেনম্যান। ব্রেনার্ড স্কটজ অপরাজিত ৬। এর আগে টস জিতে ব্যাটিং নেয়া আফগানদের ব্যাটিংয়ের শুরুটা ছিলো দূর্দান্ত। সপ্তম ওভারে ৫৩ রান যোগ করেন দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই (২৭ বলে ৩৩) ও মোহাম্মদ শাহজাদ (৩৩ বলে ৪৫)। বিদায়ী ম্যাচে আলো ঝলমলে না হলেও ভাল একটি ইনিংস খেলেন আসগর। চার নম্বরে নেমে ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩১ রান করে আউট হন তিনি। শেষ দিকে ৫ চার ও ১ ছক্কায় অধিনায়ক নবির ১৭ বলে অপরাজিত ৩২ দলকে ‘চ্যালেঞ্জিং’ স্কোর এনে দেয়। গ্রুপ-২এ তৃতীয় ম্যাচে আফগানদের এটি দ্বিতীয় জয়।
৩৩ বছর বয়সি আসগর আফগান দেশের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৪টি টি২০ ম্যাচ খেলেছেন। রান যথাক্রমে ৪৪০, ২৪২৪ ও ১৩৫১। ১টি করে সেঞ্চুরি আছে টেস্ট ও ওয়ানডেতে। ব্যাটসম্যান হিসেবে আসগর যতটা না সফল, তার চেয়ে বেশি অধিনায়ক হিসেবে। নিজের ১১৪ ওয়ানডের ৫৯টিতে এবং ৭৪ টি২০র ৫২টিতে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। দুটিই দেশের হয়ে রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com