বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে মাশরাফির সঙ্গে তামিম ইকবাল স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : অন্তত আগামী ৬মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবতে চান না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। এমনই জানা গেছে। তবে নিজেই জানালেন আগামী ৬ মাস টি-২০ খেলবেন না। তরুণদের সুযোগ দেবেন। এরপর যদি দলের প্রয়োজন পরে, তখন খেলবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল।
ইনজুরি, পারিবারিক কারণ ও নানাবিধ সমস্যায় খেলেননি টি২০ ম্যাচ। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম আর এই ফরমেটে বাংলাদেশের হয়ে খেলতে চান না এমনটাও কয়েকদিন আগে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আর বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যার একটু আগে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, আপাতত আগামী ৬ মাস আন্তর্জাতিক টি২০ খেলতে চান না তিনি।

তামিম এ নিয়ে জানান, ‘প্রথমেই লাস্ট কয়েকদিন ধরে বিভিন্নভাবে মিটিং হয়েছে, জালাল ভাইয়ের সঙ্গে কাজী ইনাম ভাইয়ের সঙ্গে। তারা সবাই চেয়েছেন আমি এই ফরম্যাটে কন্টিনিউ করি। এটলিস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আমার ভাবনা আবার অন্যরকম ছিল। দুই মিলিয়ে আমার কাছে বেস্ট আউটকাম যেটা মনে হয়েছে, আগামী ৬ মাস আমি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি কনসিডার করছি না।
আমার ফোকাস টেস্ট আর ওয়ানডে নিয়ে থাকবে।’ তামিম আরও বলেন, ‘এই ৬ মাসে যে টি-২০গুলো আছে সেখানে আমাদের তরুণ ক্রিকেটাররা সুযোগ পাক এবং আমার বিশ্বাস এরা আমার জায়গায় এতোই ভালো করবে যে আমার আর দরকারই হবে না! তবে এরপর যদি বোর্ড বা টিম ম্যানেজমেন্টের মনে হয় আমাকে দরকার, বা আমার নিজের মনে হয়। তাহলে সেরকমভাবে চিন্তা করা যাবে। তবে আমি শিওর ইয়াংরা এতোই ভালো খেলবে যে আমার আর দরকারই হবে না।’