বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

আগামী বৃহস্পতিবার জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : আগামী বৃহস্পতিবার ২৭ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর এতে অংশ নেবে দেশের চারটি সার্ভিসেস ২৯ জেলা ও বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার মোট ৩৩ দলের খেলোয়াড় ও সর্বমোট ৪০৪ জন খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করবে।

বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায়ও চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডএর পৃূষ্ঠপোষকতায় ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের- আয়োজন প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদ সম্মেলন মঙ্গলবার ২৫ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ, এমপি, প্রচার ও প্রকাশনা স¤পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ। লায়ন খন্দকার মোঃ সেলিম, সদস্য, ধর্মবিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ। জনাব শেখ ইফাজ আহম্মেদ, চেয়ারম্যান, এন.ই.এন গ্রুপ।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ দুলাল হোসেন, সাধারণ স¤পাদক, বাংলাদেশ উশু ফেডারেশন। ১৬তম জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ৩০শে জানুয়ারি রবিবার বিকাল ৪ টায় ঘটিকায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. এ. কে. আব্দুল মোমেনএ মপি, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

প্রতিযোগিতা চলাকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ওকর্মকর্তাদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com